Wednesday, May 13, 2026
HomeScroll৭৫৪টি বিমানের মধ্যে ৩৭৭টি বিমানে ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি!
Planes

৭৫৪টি বিমানের মধ্যে ৩৭৭টি বিমানে ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি!

লোকসভায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক

ওয়েব ডেস্ক : গত কয়েকমাস ধরে ভারতের একাধিক বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনা সামনে এসেছে। তার পরেই প্রায় ৭৫৪টি বিমানের (Planes) মধ্যে পরীক্ষানিরীক্ষা করা হয়েছিল। কিন্তু তার মধ্যে ৩৭৭টি বিমানে ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি। বৃহস্পতিবার লোকসভায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (Ministry of Civil Aviation)।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গত জানুয়ারি মাস থেকে ৭৫৪টি বিমানের উপর এই পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ৩৭৭টি বিমানে (Planes) বারবার সমস্যা দেখা গিয়েছে। এই বিমানগুলিতে মেরামত করা হলেও আবার ত্রুটি দেখা গিয়েছে বলে খবর। এর ফলে বিমানগুলির রক্ষণাবেক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও খবর : মৃত্যুর কবলে শয়ে শয়ে কাক! চাঞ্চল্য চেন্নাইয়ে

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গত ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইন্ডিগোর (Indigo) ৪০৫টি বিমানের উপর পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ১৪৮টি বিমানে সমস্যা দেখা গিয়েছে। অন্যদিকে এয়ার ইন্ডিয়ার (Air India) ২৬৭ বিমানের উপর পরীক্ষা চালানো হয়েছিল। তার মধ্যে ১৯১টি বিমানে ধরা পড়েছে ত্রুটি। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ছাড়া স্পাইসজেট ও আকাশা বিমানের উপর পরীক্ষা চালানো হয়েছে বলে খবর।

তবে যান্ত্রিক ত্রুটি মানে যে বিপজ্জনক তা নয়। বিমানের আসন ফাঁকা থাকলেও সেটিও এই ত্রুটির মধ্যেই ধরা হয়। কেন্দ্রের তরফে যান্ত্রিক ত্রুটি সম্পর্কিত চার তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে কোথাও বিমানে ভাঙা আসন, আবার কোথাও খারাপ টিভি স্ক্রিনের কথা উল্লেখ করা হয়েছে। তবে প্রশ্ন উঠছে, ত্রুটি ধরা পড়লেও কেন সেগুলির ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না?

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto