Tuesday, June 30, 2026
HomeScrollবিশ্বকাপ ফাইনালে ১৭৫! একের পর এক বিশ্বরেকর্ড গড়লেন বৈভব
ICC U19 World Cup 2026

বিশ্বকাপ ফাইনালে ১৭৫! একের পর এক বিশ্বরেকর্ড গড়লেন বৈভব

ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে কী কী নজির গড়লেন বৈভব সূর্যবংশী? দেখে নিন একনজরে

ওয়েব ডেস্ক: বাইশ গজে ধুনাধার ব্যাটিংয়ের সুবাদে ইতিমধ্যে ক্রিকেট বিশ্বে নিজের পরিচয় তৈরি করেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এবার বিশ্বকাপ ফাইনালে ১৭৫ রানের বিশাল ইনিংস খেলে নজির (Record) গড়লেন ভারতের এই ‘বিষ্ময় বালক’। তাঁর এই ঐতিহাসিক ইনিংসকে মনে রাখা হবে বহু বছর পরেও। কারণ এর মাধ্যমে তিনি একাধিক কিংবদন্তির সঙ্গে পৌঁছে গেলেন ‘এলিট’দের তালিকায়।

শুক্রবার হারারের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND U19 vs ENG U19) মাত্র ৫৫ বলে সেঞ্চুরি করে পূর্ণ করে ভারতীয় হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (ICC U19 World Cup 2026) দ্রুততম সেঞ্চুরির নজির গড়লেন বৈভব। এখানেই থামেননি তিনি। মাত্র ৭১ বলে ১৫০ রান করে তিনি হয়ে যান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ১৫০ বা তার বেশি রান করা প্রথম ব্যাটার। ফাইনালের মঞ্চে এই কীর্তি এর আগে কোনও ব্যাটার গড়তে পারেননি।

আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে কেন ‘ফেভারিট’ ভারত? রইল কয়েকটি কারণ

এই ইনিংসের মাধ্যমে বৈভব সূর্যবংশী আরও একাধিক রেকর্ড করেন। ফাইনালের ঝোড়ো ইনিংস মিলিয়ে গোটা টুর্নামেন্টে তিনি মোট ৪৩৯ রান করেছেন। ফলে তিনি একক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসরে সর্বাধিক রান করা ভারতীয়দের তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন। তাঁর উপরে আছেন কেবল সরফরাজ খান (৫৬৬) ও শিখর ধাওয়ান (৫০৫)। পাশাপাশি, তিনিই হলেন মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার, যিনি একটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৪০০ বা তার বেশি রান করলেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO