Tuesday, August 11, 2026
HomeScrollসোনার দামে রেকর্ড, অব্যাহত রুপোর দামে ঊর্ধ্বগতি
Gold Price Hike

সোনার দামে রেকর্ড, অব্যাহত রুপোর দামে ঊর্ধ্বগতি

বাজারে তৈরি হয়েছে রেকর্ড পরিস্থিতি

কলকাতা:  জানুয়ারি (January) জুড়ে লাগাতার ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দাম (Gold and Silver Price Hike)। বাজারে তৈরি হয়েছে রেকর্ড পরিস্থিতি। কলকাতায় বৃহস্পতিবার ২৪ ক্যারেট সোনার দাম ১০ গ্রামে পৌঁছে গিয়েছে প্রায় ১ লক্ষ ৮২ হাজার টাকার ঘরে। একই সঙ্গে রুপোর দামও কেজি প্রতি ৪ লক্ষ টাকা পেরিয়ে গিয়েছে।

বাজারদর অনুযায়ী, ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম প্রায় ১,৮২,৩৩৫ টাকা। ২২ ক্যারেট সোনার দাম গ্রাম প্রতি প্রায় ১৬,৩৯৫ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম গ্রাম প্রতি প্রায় ১৩,৪১৪ টাকা।

আরও পড়ুন: হুইসেল ব্লোয়ার আখতার আলিকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ

রুপোর বাজারেও একই ছবি। গ্রাম প্রতি দাম প্রায় ৪১০ টাকা। ফলে ১০ গ্রামের দাম ৪,১০০ টাকা, ১০০ গ্রামের দাম ৪১ হাজার টাকা এবং কেজি প্রতি দর দাঁড়িয়েছে প্রায় ৪ লক্ষ ১০ হাজার টাকা।

বাজার বিশ্লেষকদের মতে, ভূ-রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার অপরিবর্তিত থাকা—এই সব কারণেই দামি ধাতুর দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সোনা ও রুপোকে তুলনামূলক নিরাপদ বিনিয়োগ হিসেবেই দেখা হচ্ছে।

তবে এই মূল্যবৃদ্ধির জেরে সমস্যায় পড়ছেন সাধারণ ক্রেতারা। বিয়ে, অন্নপ্রাশন বা সামাজিক অনুষ্ঠানে সোনা দেওয়ার রীতি থাকলেও, বর্তমান দামে গয়না কেনা অনেকের কাছেই কঠিন হয়ে উঠছে। কয়েক মাস আগেও যে দামে ছোট গয়না কেনা যেত, এখন সেই বাজেটে তা প্রায় অসম্ভব বলে মনে করছেন ক্রেতাদের একাংশ।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor