Thursday, July 9, 2026
HomeBig newsফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
India vs Newzeland oneday series 2026

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

শেষ ম্যাচেও ১৩১ বলে ১৩৭ রানের ইনিংস খেলেছেন তিনি

ওয়েব ডেস্ক : এক সময়ের ভারতের (India) ত্রাস হয়ে উঠেছিল অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ট্র্যাভিস হেড। ভারতের বিরুদ্ধে এবার তেমনই ভয়ংকর হয়ে উঠলেন নিউজিল্যান্ডের (Newzeland) ড্যারিল মিচেল (Daryl Mitchell)। গত ম্যাচে ১১৭ বলে ১৩১ রান করে অপরাজিত ছিলেন তিনি। এদিন ইন্দোরে সিরিজের শেষ ম্যাচেও ১৩১ বলে ১৩৭ রানের ইনিংস খেলেছেন তিনি। তবে শুধু তিনি একা নন, এদিন শতরান করেন গ্লেন ফিলিপসও (Glenn Phillips)। যার ফলে ৫০ ওভার শেষে স্কোর বোর্ডে ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রান তুলল কিউয়িরা।

অন্যদিকে রেকর্ড গড়েছেন ড্যারিল মিচেল। ভারতের (India) বিরুদ্ধে ভারতের মাটিতে টানা পাঁচ ম্যাচে ৫০ রানের বেশি করলেন তিনি। ২০২৩-এর বিশ্বকাপেও ভারতের বিরুদ্ধে ১৩০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেমিফাইনালেও করেছিলেন ১৩৪ রান। আর ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে প্রথম ম্যাচে ৮৪ রান, আর দ্বিতীয় ম্যাচে ১৩১ রান করেছিলেন কিউয়ি তারকা। এদিন ইন্দোরেও ১৩৭ রানের ইনিংস খেললেন।

আরও খবর : পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!

অন্যদিকে এদিনের সেঞ্চুরি করে নতুন নজির গড়েছেন মিচেল। ভারতের মাটিতে ভারতীয় দলের বিরুদ্ধে সেঞ্চুরি করার তালিকায় দ্বিতীয় স্থান দখল করলেন তিনি। এর আগে ভারতের বিরুদ্ধে ১১ টি ইনিংস ফেলে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন প্রাক্তন ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। আর মাত্র আট ইনিস খেলে সেই তালিকায় নিজের নাম লেখালেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।

অন্যদিকে এদিনও ভারতের বোলিংয়ে তেমন ধার দেখা গেল না। ৫ রানের মধ্যে দুই উইকেট তুলে নিয়েছিলেন ভারতীয় বোলাররা। ৫৮ রানে পরে গিয়েছিল তিন উইকেট। কিন্তু চতুর্থ উইকেট পড়ে ২৭৭ রানে। তার কারণ হল মিচেল ও ফিলিপসের দুর্দান্ত ইনিংস। শেষের দিকে ভারতীয় বোলাররা উইকেট পেলেও, স্কোর বোর্ডে ৩৩৭ রান তুলে নিল নিউজিল্যান্ড।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888