Wednesday, April 1, 2026
HomeScrollIPL-এ লজ্জার নজির গড়লেন অর্শদীপ!
Arshdeep Singh

IPL-এ লজ্জার নজির গড়লেন অর্শদীপ!

২.২২ ধারা অনুযায়ী এই শাস্তির মুখে পড়েছেন পাঞ্জাব অধিনায়ক!

ওয়েব ডেস্ক : মঙ্গলবার গুজরাত টাইটান্সকে (Gujrat Titans) হারিয়েছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। ৩ উইকেটে এই ম্যাচ জিতে নিয়েছেন শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)। কিন্তু, এই ম্যাচে লজ্জার নজির গড়েছেন ভারতের তারকা ক্রিকেটার অর্শদীপ সিং (Arshdeep Singh)। এক ওভারে ১১ বল করার নজির গড়লেন তিনি। এদিকে স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েছেন শ্রেয়স।

মঙ্গলবার প্রথমে ব্যাট করে ১৬২ রান তুলেছিল শুভমন গিলররা। তবে কুপার কুপার কনোলির ৭২ রানের সুবাদে এই ম্যাচ জিতে নিয়েছে পাঞ্জাব। আর স্লো ওভার রেটের কারণে ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়সকে (Shreyas Iyer)। আইপিএলের ২.২২ ধারা অনুযায়ী এই শাস্তির মুখে পড়েছেন পাঞ্জাব অধিনায়ক। কিন্তু, এবার যদি একই ঘটনা ঘটে তাহলে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।

আরও খবর : ২৫ কোটির গ্রিন কি শুধু ব্যাটিংই করবেন? KKR বিতর্কে বিরাট মন্তব্য অজি কোচের

তবে অর্শদীপ (Arshdeep Singh) যে কোনও ঘটেছে তাতে নির্ধারিত সময়ে ম্যাচ শেষ করা একপ্রকার মুশকিলই। নিজের এক ওভারে অর্শদীপ ১১ বল করেছেন। তার মধ্যে পাঁচটি ওয়াইড বল ও একটি নো বল দিয়েছেন। তিনি তাঁর ৪ ওভারে দিয়েছেন মোট ৪২ রান। এর আগে মহম্মদ সিরাজ, তুষার দেশপাণ্ডে, শার্দূল ঠাকুর, সন্দীপ শর্মা ও হার্দিক পাণ্ডিয়াও ১১ বল করেছেন এক ওভারে। তার পরে সেই তালিকায় নাম লিখিয়েছেন অর্শদীপ।

ফলে প্রশ্ন উঠছে, স্লো ওভার রেটের কারণে জরিমানা কেন গুনতে হবে শ্রেয়সকে (Shreyas Iyer)? আইপিএলের (IPL) নিয়ম বলছে, ৯০ মিনিটের মধ্যে একটি ইনিংস শেষ করতে হয়। তা সময়ে শেষ না হলে অধিনায়ককে ১২ লক্ষ টাকা জরিমানা গুনতে হয়। সেই ভুল আবার হলে ২৪ লক্ষ টাকা জরিমানা গুনতে হবে। কিন্তু তার পরেও সময়ে ইনিংস শেষ না করতে পারলে হতে পারে ৩০ লক্ষ টাকা জরিমানা। তাছাড়া প্লেয়ারদেরকেও জরিমানা দিতে হতে পারে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot