Saturday, July 25, 2026
HomeScrollবিধ্বংসী বার্সেলোনা, বড় জয় পিএসজিরও

বিধ্বংসী বার্সেলোনা, বড় জয় পিএসজিরও

ওয়েব ডেস্ক: ২০১৫ সালে শেষবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বার্সেলোনা (FC Barcelona)। সে সময় কাতালুনিয়ার ক্লাবের আক্রমণে ছিল বিখ্যাত এমএসএন ত্রয়ী। অর্থাৎ মেসি-সুয়ারেজ-নেইমার। সেবার ট্রেবলও জিতেছিল বার্সা। ঠিক ১০ বছর পরে কি আবার সেই পথে এগোচ্ছে হান্সি ফ্লিকের (Hansi Flick) দল? তাঁর অধীনে দল যে ফুটবলটা খেলছে তাতে সবকিছুই হতে পারে।

বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালে র প্রথম পর্বের ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে ৪-০ হারাল বার্সেলোনা। পরের পর্বে খেলা ডর্টমুন্ডের মাঠে হলেও এই ব্যবধান টপকে জেতা সম্ভব নয়। ফলে ২০১৯ সালের পর বার্সেলোনা আবার সেমিফাইনালে উঠছে বলাই যাবে। এমএসএন ত্রিফলার সঙ্গে তুলনা করা বাড়াবাড়ি লাগলেও বার্সার এখনের এলওয়াইআর (লেওয়ানডস্কি-ইয়ামাল-রাফিনহা) ত্রয়ী বিশ্বের যে কোনও রক্ষণের কাছে আতঙ্কের।

আরও পড়ুন: হতাশ কিন্তু সব শেষ নয়, বার্তা রিঙ্কুর

৩৬ বছরের রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski) এ মরসুমে ৪০টি গোল করে ফেললেন৷ তিনটি আলাদা ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে এক মরসুমে ১০ বা তার বেশি গোল করা প্রথম ব্যক্তি তিনি। বুধবার রাতে জোড়া গোল করলেন তিনি। বাকি দুটি লামিন ইয়ামাল (Lamine Yamal) এবং রাফিনহা। তিনজনে মিলে এ মরসুমে ৮২টি গোল করে ফেললেন, সেই সঙ্গে রয়েছে ৪৫টি অ্যাসিস্ট।

এদিনের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-১ হারিয়েছে প্যারিস সাঁ জারমাঁ। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল ফরাসি ক্লাবের। কিন্তু খেলার গতির বিপরীতে গোল করে ভিলা। কিন্তু ডেসিঁ ডুয়ে, ভিচা ভারাতস্কেলিয়া এবং নুনো মেন্ডেসের গোলে বড় ব্যবধান বানিয়ে রাখল পিএসজি। পরের লেগে ঘরের মাঠে ইংলিশ ক্লাবের সামনে পাহাড়প্রমাণ লক্ষ্য। তা পেরতে পারলে এ মরসুমের সবথেকে বড় অঘটন হবে।

দেখুন অন্য খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99