ওয়েব ডেস্ক : টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) জয়ের পর ভারতীয় ক্রিকেট দলের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপ জয়ের কৃতিত্বের জন্য দল ও সাপোর্ট স্টাফদের মোট ১৩১ কোটি টাকা পুরস্কার (Prize Money) দেওয়া হবে। অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে এবারের প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স করেছে ভারতীয় দল। ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয়বারের জন্য টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত। সেই কারণে বড় ঘোষণা করা হল বিসিসিআই-এর তরফে।
সূত্রের খবর, বোর্ডের ঘোষিত ১৩১ কোটি টাকার পুরস্কার দলের ১৫ জন ক্রিকেটার (Cricketers), কোচিং স্টাফ এবং অন্যান্য সহায়ক কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ পাবেন ক্রিকেটাররা। অন্যদিকে সহায়ক কর্মীদের ক্ষেত্রে তাঁদের পদমর্যাদা অনুযায়ী পুরস্কারের অঙ্ক ঠিক করা হবে।
আরও খবর : ভারতীয় ক্রিকেটে স্বর্ণযুগ! ৫ বিশ্বজয়ী দলের সংবর্ধনায় বড় আয়োজন BCCI-এর
উল্লেখযোগ্য বিষয়, এর আগেও বিশ্বকাপ জয়ের পর বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছিল বোর্ড। ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলকে ১২৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হয়েছিল। এবার সেই অঙ্ককেও ছাড়িয়ে গেল টাকার অঙ্ক।
বিশ্বকাপ জয়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার পক্ষ থেকেও আর্থিক পুরস্কার পেয়েছে ভারতীয় দল (Team India)। বিজয়ী দল হিসেবে ভারতকে প্রায় ২.৩৪ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২১.৫ কোটি টাকার কাছাকাছি।
দেখুন অন্য খবর :







