Saturday, July 25, 2026
HomeScrollরিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের কোচ হবেন আন্সেলোত্তি!

রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের কোচ হবেন আন্সেলোত্তি!

ওয়েব ডেস্ক: সত্যি হতে চলেছে জল্পনা, ব্রাজিলের (Brazil) হেড কোচ হতে চলেছেন কার্লো আন্সেলোত্তি (Carlo Ancelotti)। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের (Real Madrid) দায়িত্বে আছেন ইতালিয়ান মাস্টার মাইন্ড। শোনা যাচ্ছে মরসুম শেষ হলেই মাদ্রিদ ছাড়বেন তিনি, পরবর্তী গন্তব্য হবে রিও ডি জেনেইরো। স্পেনের এক নামী ক্রীড়া সাংবাদিক এই খবর প্রকাশ করেছেন।

এ মরসুমে রিয়াল আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের (Arsenal) কাছে ধরাশায়ী হয়ে বিদায় নিয়েছেন কিলিয়ান এমবাপেরা (Kylian Mbappe)। শনিবার রাতে চির-শত্রু বার্সেলোনার (FC Barcelona) কাছে হার হয়েছে কোপা দেল রে ফাইনালে। লা লিগাতেও সেই বার্সার থেকেই চার পয়েন্ট পিছিয়ে। এখনও লিগ জেতার সম্ভাবনা শেষ হয়ে যায়নি, তবে কাতালুনিয়ার ক্লাব ট্রফি হাতছাড়া করবে বলে মনে হয় না। এখন থেকেই তাই রিয়ালে কোচ বদলের জল্পনা চলছে।

আরও পড়ুন: টটেনহ্যামকে ৫ গোল, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল

অন্যদিকে ব্রাজিলের জাতীয় দলের অবস্থা আরও খারাপ। ২০০২ সালের পর থেকে আর বিশ্বকাপ জেতা হয়নি পেলের দেশের। প্রতিভার ছড়াছড়ি, কিন্তু সাফল্য নেই, কোনও কোচই ট্রফি দিতে পারছেন না। এতদিন ধরে দেশীয় কোচ নিয়ে চলা দেশটা সম্ভবত প্রথম বিদেশি কোচ নিযুক্ত করতে চলেছে। আন্সেলোত্তি ব্রাজিলের কোচ হলে সাম্বা ফুটবলে নবজাগরণ হতে পারে।

এদিকে রিয়ালের পরবর্তী কোচ হিসেবে ফেভারিট জাভি আলোনসো (Xavi Alonso)। ‘ঘরের ছেলে’ আলোনসো সমর্থকদের প্রিয়পাত্র। বেয়ার লেভারকুসেনকে বুন্দেশলিগা চ্যাম্পিয়ন করিয়ে কোচ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তবে আরও একজনের নাম হঠাৎই আলোচনায় এসেছে, তিনি লিভারপুলের প্রাক্তন কোচ জুর্গেন ক্লপ (Jurgen Klopp)।

দেখুন অন্য খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99