Friday, March 13, 2026
Homeনাইটহুড পাওয়ার আগে অস্ত্রোপচার! কী হল বেকহ্যামের?

নাইটহুড পাওয়ার আগে অস্ত্রোপচার! কী হল বেকহ্যামের?

স্পোর্টস ডেস্ক: কবজিতে অস্ত্রোপচার হল ডেভিড বেকহ্যামের (David Beckham)। বহু দিনের পুরনো চোট হঠাৎই যন্ত্রণা দিতে শুরু করেছিল তাঁকে। বাধ্য হয়ে অস্ত্রোপচার করাতে হল তাঁকে। হাসপাতালের শয্যায় ছবি এখন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। বেকহ্যামের দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছেন তাঁর স্ত্রী ভিক্টোরিয়া (Victoria Beckham)।

হাসপাতালের শয্যায় ছবিতে দেখা গেল ডান হাতে ব্যান্ডেজ করা। মুখের পরিচিত হাসিটা অবশ্য অম্লান। বিশ্ববিখ্যাত ইংলিশ মিডফিল্ডারের এই চোট ২২ বছর আগের। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচে কনুই ভেঙেছিল তাঁর। অস্ত্রোপচার করে হাতে এমন একটি স্ক্রু বসিয়েছিলেন বেকহ্যাম, যা সময়ের সঙ্গে মিলিয়ে যাবে। কিন্তু ওই চিকিৎসা সফল হয়নি।

আরও পড়ুন: ইনিংসে হার, বাংলাদেশের টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

ইন্টার মায়ামি (Inter Miami) ক্লাবের অন্যতম অংশীদারের সম্প্রতি হাতে প্রবল যন্ত্রণা হতে শুরু করে। এর আগে যন্ত্রণা হলেও তা গ্রাহ্য করেননি বেকহ্যাম। কিন্তু এবার অস্ত্রোপচার করাতেই হল। হাসপাতালে তাঁকে একটি ব্রেসলেট উপহার দেন ভিক্টোরিয়া যা তিনি এবং তাঁদের সন্তানদের দেওয়া।

প্রসঙ্গত, আর কিছুদিন পর থেকে ডেভিড বেকহ্যামের নাম হয়ে যাবে স্যর ডেভিড বেকহ্যাম (Sir David Beckham)। ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লসের জন্মদিনের অনার লিস্টে নাম রয়েছে ৫০ বছর বয়সি প্রাক্তন ফুটবল তারকার। আর কিছুদিন পরেই বাকিংহ্যাম প্যালেসে নাইটহুড (Knighthood) খেতাব পাবেন তিনি। নাইটহুড খেতাব পাওয়ার খবর শুনে বেকহ্যাম এতই খুশি হন যে তাঁর মা স্যান্ড্রাকে নিয়ে রেস্তরাঁয় লাঞ্চ করতে যান।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel