Tuesday, June 9, 2026
HomeScrollব্যর্থ লড়াই, ডার্বির আগে ঘরের মাঠে হারল ইস্টবেঙ্গল

ব্যর্থ লড়াই, ডার্বির আগে ঘরের মাঠে হারল ইস্টবেঙ্গল

কলকাতা: লড়াই করেও শেষরক্ষা হল না। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) কাছে ২-৩ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথমার্ধে দাঁড়াতেই পারেনি অস্কার ব্রুজোর (Oscar Bruzon) দল। লালিয়ানজুয়ালা ছাংতে এবং নিকোস কারেলিস চার মিনিটের ব্যবধানে গোল করে মুম্বইকে ২-০ এগিয়ে দেন। কিন্তু দ্বিতীয়ার্ধে অন্য চেহারায় ফেরে লাল-হলুদ।

চাপ বাড়াতে থাকেন ক্লেটন সিলভা, দিয়ামান্তাকোসরা। তবে ব্যবধান কমে মুম্বই ডিফেন্ডার সাহিল পানওয়ারের আত্মঘাতী গোলে। ম্যাচের তখন ৬৬ মিনিট। ৮৩ মিনিটে যুবভারতীর লাল-হলুদ জনতাকে উচ্ছ্বাসে ফেটে পড়ার সুযোগ দেন ডেভিড লালানসাঙ্গা। মহামেডান থেকে আসা এই স্ট্রাইকার জিকসন সিংয়ের পরিবর্ত হিসেবে নামেন। তিনিই ম্যাচে সমতা ফেরান।

আরও পড়ুন: দ্রাবিড় যতদিন ছিলেন সব ঠিক ছিল: হরভজন সিং

তবে ইস্টবেঙ্গল সমর্থকদের উচ্ছ্বাস শ্মশানের নীরবতায় পর্যবসিত হয় চার মিনিট পরেই। নাথান রদ্রিগেজ থ্রু পাস বাড়ান কারেলিসের জন্য। সেই বল তাঁর পা পর্যন্ত পৌঁছনোরই কথা নয়। লাল-হলুদ ডিফেন্ডার বলে পা-ই লাগাতে পারলেন না। বিনা বাধায় ৩-২ করে দিলেন কারেলিস। একটা ভুলে ম্যাচ মাঠে ফেলে এল ইস্টবেঙ্গল।

ম্যাচ হেরেও আসন্ন কলকাতা ডার্বি নিয়ে জোরালো সুর শোনা গেল লাল-হলুদ কোচের গলায়। তিনি জানালেন, মোহনবাগান এখন দেশের এক নম্বর দল। তবে কারও থেকে খাটো হিসেবে খেলতে নামবে না তার টিম। প্রসঙ্গত, কলকাতা ডার্বি এবার গুয়াহাটিতে হওয়ার সম্ভাবনা। গঙ্গাসাগর মেলার কারণে নিরাপত্তা দিতে অপারগ পুলিশ।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188