HomeScrollঅর্থ পাচারের অভিযোগে এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল সংস্থা
Argentina

অর্থ পাচারের অভিযোগে এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল সংস্থা

বিশ্বকাপের মাঝেই এএফএ-র আর্থিক লেনদেন নিয়ে শুরু হয়েছে তদন্ত

ওয়েব ডেস্ক : মাঠে বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। ০-২ গোলে পিছিয়ে থেকেও মিশরকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে লিওনেল মেসির দল। কিন্তু এই সাফল্যের মাঝেই বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)। অর্থ পাচারের অভিযোগে সংস্থার আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI)।

আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যমের দাবি, এএফএ সভাপতি ক্লডিয়ো তাপিয়ার ভূমিকা এবং বিদেশে অর্থ স্থানান্তরের প্রক্রিয়া খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযোগ, আমেরিকার একাধিক ব্যাঙ্কের মাধ্যমে ৩০ কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থ বিভিন্ন সংস্থা ও অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। এই লেনদেনের সঙ্গে অর্থ পাচার বা আর্থিক জালিয়াতির কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর : জন্মদিনেই আইসিসি হল অব ফেমে সৌরভ গঙ্গোপাধ্যায়

তদন্তের আওতায় এসেছে ফ্লোরিডাভিত্তিক সংস্থা ট্যুরপ্রডএন্টার এলএলসি, যারা বিদেশে এএফএ-র বাণিজ্যিক চুক্তি পরিচালনা করত। তদন্তে উঠে এসেছে, সংস্থাটি এএফএ-র কাছ থেকে প্রায় ২৬ কোটি মার্কিন ডলারের লেনদেন পরিচালনা করেছে। এছাড়াও প্রায় ৫ কোটি ৭০ লক্ষ ডলার বিভিন্ন ব্যক্তি ও সংস্থার অ্যাকাউন্টে পাঠানো হলেও সেই অর্থের নির্দিষ্ট ব্যবহার বা উদ্দেশ্যের স্পষ্ট ব্যাখ্যা এখনও মেলেনি বলে তদন্তকারী সূত্রের দাবি।

এদিকে, ক্লডিয়ো তাপিয়ার (Claudio Tapia) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়েও আর্জেন্টিনায় তদন্ত চলছে। যদিও এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রে এএফএ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। তদন্তকারীরা আর্থিক নথি ও ব্যাঙ্ক লেনদেন খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন বলে জানা গিয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News