Friday, June 12, 2026
HomeScrollগ্রিনের দুর্দান্ত পারফরম্যান্স, গুজরাতকে ১৮১ রানের টার্গেট দিল KKR
KKR vs GT

গ্রিনের দুর্দান্ত পারফরম্যান্স, গুজরাতকে ১৮১ রানের টার্গেট দিল KKR

২৫ কোটির গ্রিনের ব্যাটিংয়ের ফলে সম্মানজনক রান তুলল KKR

ওয়েব ডেস্ক : চলতি আইপিএল (IPL) মরশুমে এখনও একটিও ম্যাচ জেতেনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শুক্রবার প্রথম জয়ের খোঁজে গুজরাত টাইট্যান্সের (Gujrat Titans) বিরুদ্ধে নেমেছেন অজিঙ্ক রাহানেররা। এই ম্যাচ হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কিন্তু এই ম্যাচে কেকেআরের ব্যাটিংয়ে নামে বড়সড় ধস। যার ফলে শুভমন গিলদের (Shubman Gill) বিরুদ্ধে ১৮০ রান তুলল নাইটরা। গত ম্যাচগুলিতে ক্যামেরন গ্রিনের (Cameron Green) পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু আজ তিনি কলকাতার মান বাঁচালেন। তার ব্যাটিংয়ের কারণেই স্কোর বোর্ডে এই রান তুলতে পারল কেকেআর।

এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক অজিঙ্কে রাহানে (Ajinkya Rahane)। তবে ইনিংসের শুরুতেই একেবারে ফ্লপ হয়ে যান ওপেনাররা। প্রথম ওভারেই মহম্মদ সিরাজের বলে শূন্য রানে ডাগআউটে ফিরে যান রাহানে। এর পরে মাত্র ৮ রান করে আউট হন অঙ্গরীশ রঘুবংশীও। কাগিসো রাবাডা নেন তাঁর উইকেট। চলতি আইপিএল মরশুমে এই প্রথম প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন টিম সেই ফার্ট। তিনি ভালো শুরু করলেও মাত্র ১৯ রানে প্যাবিলিয়নে ফিরতে হয় তাঁকে।

আরও খবর : ম্যাচ চলাকালীন মোবাইল ব্যবহারের জন্য জরিমানার মুখে রাজস্থানের ম্যানেজার!

তিন ওপেনার আউট হতেই বেশ চাপে পড়েছিল কেকেআর (KKR)। কিন্তু সেই সময় ম্যাচের হাল ধরেন রভমন পাওয়াল ও ক্যামেরন গ্রিন। এই জুটি ৪২ বলে ৫৫ রানের পার্টনারশিপ করে। কিন্তু এর পরেই অশোক শর্মার স্লোয়ার বলে ২৭ রানে আউট হন তিনি। তার পরেও নাইটদের ভরসা হয়ে দাঁড়িয়েছিলেন গ্রিন। এদিকে পাওয়াল আউট হতেই নামেন অনুকূল রায়। তবে তিনি আজ ব্যর্থ হলেন। করেন মাত্র ৯ রান। এমনকি রান করতে পারলেন না রিঙ্কু সিং-ও। কাগিসো রাবাডার বলে মাত্র ১ রান করে আউট হন তিনি।

বাকি ব্যাটাররা একের পর এক আউট হতে থাকলেও, খেলা চালিয়ে যাচ্ছিলেন অজি তারকা। শেষ পর্যন্ত তিনি ৫৫ বলে ৭৯ রান করেন। যার কারণে স্কোর বোর্ডে ১৮০ রান তুলতে সক্ষম হয় কেকেআর। এদিন কেকেআরের হয়েছে রমনদীপ সিং করেছেন ১৭ রান। সুনীল নারিন করেন শূন্য রান। কার্তিগ ত্যাগী করেন ৬ রান। বৈভব আরোরা খাতায় খুলতে পারেননি।

অন্যদিকে গুজরাতের হয়ে তিন উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা। ২ উইকেট নেন অশোক শর্মা। দুটি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। প্রসিধ কৃষ্ণ নিয়েছেন এক উইকেট। শেষে এক উইকেট নেন রাসিদ খান। তবে বড় প্রশ্ন হচ্ছে, আজকের ম্যাচ জিততে পারবে তো নাইটরা? না ফের হারের মুখ দেখতে হবে তাদেরকে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d