Tuesday, March 31, 2026
HomeScrollICC-র কোপে মহম্মদ নবি! করা হল জরিমানা
Mohammad Nabi

ICC-র কোপে মহম্মদ নবি! করা হল জরিমানা

কোড অব কন্ডাক্ট ভেঙেছেন আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার!

ওয়েব ডেস্ক : বুধবার দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে লড়াই করে হেরেছে আফগানিস্তান (Afganistan)। কিন্তু সেই ম্যাচেই আচরণবিধি ভঙ্গের (Violation of the code of conduct) কারণে আইসিসি-র (ICC) শাস্তির মুখে অলরাউন্ডার মহম্মদ নবি (Mohammad Nabi)। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, লেভেল ১ কোড কোড অব কন্ডাক্ট ভেঙেছেন আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার। তার জন্য ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁর উপর। সঙ্গে তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

১১ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ডবল সুপার ওভারের রোমাঞ্চকর ম্যাচে আফগানিস্তানকে হারায় দক্ষিণ আফ্রিকা। আর সেই ম্যাচের ১৪ তম ওভারে লুঙ্গি এনগিডি বল করতে এলে তাঁকে থামিয়ে দিয়েছিলেন নবি (Mohammad Nabi)। অভিযোগ করেছিলেন, এনগিডির দুই হাতে হলুদ রিস্টব্যান্ডের কারণে বল দেখতে সমস্যা হচ্ছে। তা নিয়ে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। তবে শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্কর‍্যাম। অন্যদিকে রিস্ট ব্যান্ড খুলে ফেলেন এনগিডি।

আরও খবর : বিশ্বকাপে চোট আতঙ্ক! বুমরার ইয়র্কারে আহত তারকা ব্যাটার

কিন্তু বৃহস্পতিবার আইসিসি-র তরফে জানানো হয়, কোড অব কন্ডাক্টের ২.৪ অনুচ্ছেদ ভেঙেছেন আফগানিস্তানের (Afganistan) অভিজ্ঞ অলরাউন্ডার। যা আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করার সঙ্গে সম্পর্কিত। সেই কারণে তাঁর ম্যাচ ফি-র ১৫ শতাংশ কাটা হয়েছে। সঙ্গে একটি ডিমিরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

অন্যদিকে বুধবারের ম্যাচে প্রথমে ব্যাট করে ১৮৭ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু দ্বিতীয় ব্যাটিংয়ে সমান রান তোলে আফগানিস্তান। ফলে খেলা গড়িয়েছিল সুপার ওভারে। সেখানে দুই দলই ১৭ রান করে সমতা বজায় রেখেছিল। দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা ২৩ রান তোলে। কিন্তু জবাবে ব্যাট করতে নেমে মাত্র তিন রানে হেরে যায় আফগানিস্তান।

দেখন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot