HomeScrollগলে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারাল ভারত, ১০ উইকেট নিয়ে নজর কাড়লেন মানব...
India win Galle Test match

গলে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারাল ভারত, ১০ উইকেট নিয়ে নজর কাড়লেন মানব সুথার

দ্বিতীয় টেস্ট খেলতেই দুর্দান্ত সুথার, ৬ উইকেট নিয়ে শেষ দিনে ভেঙে দিলেন শ্রীলঙ্কার ব্যাটিং

ওয়েব ডেস্ক : গলে শ্রীলঙ্কাকে (Srilanka) ১৬৫ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে (Test Series) ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত (India)। বুধবার ম্যাচের শেষ দিনে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস ২০৬ রানে গুটিয়ে যায়। ভারতের জয়ের অন্যতম নায়ক বাঁহাতি স্পিনার মানব সুথার (Manav Suthar)। ম্যাচে মোট ১০টি উইকেট নিয়ে দ্বিতীয় টেস্টেই নিজের সামর্থ্যের বড় প্রমাণ দিলেন তিনি।

প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও দুরন্ত বোলিং করেন সুথার। তাঁর ৬ উইকেটের দাপটে লাঞ্চের কিছুক্ষণ পরেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। প্রথমে ৮৪/৪ নিয়ে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা (Srilanka)। সকালে আরও দুই উইকেট পড়ার পর দ্রুত গুটিয়ে যায় তাদের শেষের সারির ব্যাটিংও।

আরও খবর : কলকাতায় আসছে ব্রাজিল! ভারত ম্যাচের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল ফুটবল ফেডারেশনের

৩৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার হয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা ও সোনাল দিনুশা। দু’জনে মিলে পঞ্চম উইকেটে ৯৫ রান যোগ করেন। ৫৯ রান করে ধনঞ্জয় শেষ পর্যন্ত রবীন্দ্র জাদেজার বলে সুইপ করতে গিয়ে সুথারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। প্রথম ইনিংসে শতরান করা দিনুশাও দ্বিতীয় ইনিংসে দলের সর্বোচ্চ ৮৪ রান করেন।

এরপর সুথারের স্পিনে দ্রুত ভেঙে পড়ে শ্রীলঙ্কার লোয়ার অর্ডার। লাঞ্চের পর একটি ওভারে তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচ পুরোপুরি ভারতের দিকে ঘুরিয়ে দেন তিনি। পরের ওভারেই কেশরা নুয়ান্থাকে আউট করে শ্রীলঙ্কার ইনিংসের ইতি টানেন। শেষ চারটি উইকেটের সবকটিই নেন সুতার, মাত্র ৭ রানের মধ্যে। ভারতের হয়ে আরও নজর কেড়েছেন দেবদত্ত পাড়িক্কল। চোটের কারণে দেরিতে দলে সুযোগ পাওয়া পাড়িক্কল ম্যাচে ১৬৭ ও ৪৪ রান করেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News