Monday, April 13, 2026
HomeBig newsফর্মে ফিরলেন অভিষেক, তিলক! ‘ডু অর ডাই’ ম্যাচে জিম্বাবোয়েকে ২৫৭ রানের টার্গেট...
India Vs Zimbabwe

ফর্মে ফিরলেন অভিষেক, তিলক! ‘ডু অর ডাই’ ম্যাচে জিম্বাবোয়েকে ২৫৭ রানের টার্গেট দিল ভারত

জিম্বাবোয়েকে কত রানে হারালে ভারতের সামনে সেমির পথ পরিষ্কার হবে?

ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2026) সেমির টিকিট পাকা করতে জিম্বাবোয়েকে বড় ব্যবধানে হারানোর ‘টার্গেট’ নিয়ে মাঠে নেমেছিল ভারত। টস হারলেও প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে পাহাড়প্রমাণ রান করার সুযোগও এসেছিল। চিপকের পাটা পিচে সেটারই সদ্ব্যবহার করলেন ভারতীয় দলের ব্যাটাররা। বড় ম্যাচে (India Vs Zimbabwe) ফর্মে ফিরলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। ঈশান, সূর্য, হার্দিক, সঞ্জুদের ব্যাট থেকেও এল ছোট ছোট ইনিংস। সব মিলিয়ে ‘সুপার ৮’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটারদের তাণ্ডবে জিম্বাবোয়ের সামনে ২৫৭ রানের লক্ষ্য রাখল ভারত।

বৃহস্পতিবারের ম্যাচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা। এদিন ঈশানের জায়গায় অভিষেকের সঙ্গে ওপেনিং করতে নামের সঞ্জু। শুরু থেকেই ক্রিজে তাণ্ডব শুরু করেন ভারতের দুই ব্যাটার। ফের একবার ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। বড় শট খেলতে গিয়ে মাত্র ২৪ রানে আউট হন তিনি। তবে অভিষেক যে বড় ম্যাচের প্লেয়ার, তা এদিন তিনি বুঝিয়ে দিলেন ঝোড়ো ইনিংস খেলে। এদিন ৩০ বলে ৫৫ রান করে আউট হন ছোটে শর্মা।

আরও পড়ুন: ICC-র শর্ত অনুযায়ী বাধা নেই, ইডেনে হবে বিশ্বকাপের সেমিফাইনাল?

তিন নম্বরে নেমে বড় ইনিংস না খেলতে পারলেও ঈশানের ঝোড়ো ৩৮ রানের ইনিংস ভারতের স্কোরবোর্ডের ভিত গড়ে দেয়। এদিন মাত্র ১৩ ওভারেই ১৫০ রানের গণ্ডি পার করে টিম ইন্ডিয়া। পরে অধিনায়ক সূর্যকুমারের ১৩ বলে ৩৩ রানের ইনিংস স্কোরবোর্ডকে আরও খানিক গতি দেয়। শেষদিকে ফিনিশিং টাচ দেন হার্দিক পান্ডিয়া এবং তিলক বর্মা। তিন নম্বরে নয়, ছয় নম্বরে নেমেই রান পেলেন তিনি। এদিন তিনি ৪৪ রানের ক্যামিও খেলেন। অন্যদিকে হার্দিকে ব্যাট থেকে ৫০ রানের ঝোড়ো ইনিংস ভারতকে ২৫০ রানের গণ্ডি পার করায়।

এদিন জিম্বাবোয়ের হয়ে একটি করে উইকেট নেন জিম্বাবোয়ের চার বোলার। ভারতের বিরুদ্ধে উইকেট নেন রিচার্ড নাগারাভা, ব্লেসিং মুজারাবানি, টিনোটেন্ডা মাপোসা এবং অধিনায়ক সিকন্দর রাজা। এখন এটাই দেখার ভারতের দেওয়া পাহাড়প্রমাণ টার্গেট তাড়া করতে নেমে কত রান করতে পারে জিম্বাবোয়ের ব্যাটাররা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/