Saturday, March 7, 2026
HomeScrollবিশ্বকাপের ফাইনালের আগে হোটেল বদল ভারতীয় দলের! কেন?
T20 World Cup Final 2026

বিশ্বকাপের ফাইনালের আগে হোটেল বদল ভারতীয় দলের! কেন?

সূত্রের খবর, ড্রেসিংরুমও বদল করতে চলেছেন সূর্যকুমাররা!

ওয়েব ডেস্ক : ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ হেরেছিল ভারত। তা এখনও ভুলে উঠতে পারেননি ক্রিকেটভক্তরা। এবার সেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) টি২০ বিশ্বকাপের ফাইনাল (T20 World Cup Final 2026) খেলতে নামছে টিম ইন্ডিয়া (Team India)। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই বড় ম্যাচের আগে বড় পদক্ষেপ নিল ভারতীয় শিবির। সূত্রের খবর, ফাইনালের আগে হোটেল (Hotel) বদলে ফেলল ভারতীয় দল।

মূলত, আহমেদাবাদের স্টেডিয়ামে ‘অপয়া’ বলে ডাকেন অনেকে। তবে ওই মাঠে ভারত যদি জেতে তাহলে এই ‘বদনাম’ দূর হবে। রবিবারের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোনও দিক থেকেই ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় শিবির। তাই এবার হোটেলই বদলে ফেলা হল। এবার ভারতীয় দলের টিম হোটেল তাজ স্কাইলাইন। তবে কেন হোটেল (Hotel) বদলানো হল? তা নিয়ে এখনও মুখ খোলেননি কেউ।

আরও খবর : এবার ‘বিগ বস’ সৌরভ! কবে থেকে শুরু হচ্ছে নতুন শো?

২০২৩-র বিশ্বকাপ ফাইনাল ও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচের আগে সবরমতীর পাশে আইটিসি নর্মদাতে ছিল ভারতীয় দল। আর সেই দু’টি ম্যাচ হেরেছে ভারত (India)। ভাগ্য ফেরাতে এই বদল বলে বলেই মনে করছেন অনেকে। সূত্রের খবর শুধু তাই নয়, ড্রেসিংরুমও বদল করতে চলেছে ভারত। এবার ভিজিটিং টিমের ড্রেসিরুম ব্যবহার করবে টিম ইন্ডিয়া

কলকাতায় সুপার ৮-এ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের আগে সায়েন্স সিটির উল্টোদিকের হোটেলে (Hotel) ছিলেন গম্ভীররা। এই হোটেলের সঙ্গে ভারতের কোচের সম্পর্ক পুরনো। কারণ কেকেআর-এ খেলার সময় এই হোটেলেই ছিলেন তিনি। অধিনায়ক ও মেন্টর হিসেবে যে তিনটে ট্রফি কলকাতা নাইট রাইডার্স জিতেছে, তা এই হোটেল থেকেই। অন্যদিকে, জানা যাচ্ছে, সেমিফাইনালের আগে দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের জন্যও নাকি ভারতীয় দল অনুশীলন পিছিয়ে দিয়েছিল। তা নিয়ে জল্পনা চলছিল। তবে পরে জানা যায় মহারাষ্ট্রে দোলের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80