Monday, July 13, 2026
HomeScrollআইপিএল শুরুর আগে ধাক্কা সানরাইজার্সে, ছিটকে গেলেন অলরাউন্ডার

আইপিএল শুরুর আগে ধাক্কা সানরাইজার্সে, ছিটকে গেলেন অলরাউন্ডার

ওয়েব ডেস্ক: আইপিএল (IPL 2025) শুরু হওয়ার ঠিক এক পক্ষকাল বাকি। তার আগে ধাক্কা খেল গতবারের রানার্স আপ সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। পায়ে চোট পেয়ে ছিটকে গেলেন তাঁদের পেসার-অলরাউন্ডার ব্রাইডন কার্স (Brydon Carse)। ইংলিশ ক্রিকেটারের জায়গায় নেওয়া হল দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার (Wiaan Mulder)।

কার্সকে এক কোটি টাকায় কিনেছিল সানরাইজার্স। ভারতের বিরুদ্ধ একদিনের সিরিজে বাঁ-পায়ের পাতায় চোট পান তিনি। সেই চোট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) ইংল্যান্ডের (England) প্রথম ম্যাচে বড় হয়ে যায়। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে সেই ম্যাচে সাত ওভার বোলিং করে মাঠ ছাড়েন তিনি। তারপর টুর্নামেন্ট থেকেই ছিটকে যান।

আরও পড়ুন: সিএসকে-র নেটে পর পর ছক্কা হাঁকালেন ধোনি!

টি২০ ফর্ম্যাটে মুল্ডারের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ১২৮টি ম্যাচ খেলে ২১৭২ রান করেছেন এবং উইকেট নিয়েছেন ৬৭টি। এই প্রথমবার আইপিএল খেলতে চলেছেন প্রোটিয়া অলরাউন্ডার। তবে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের টি২০ লিগে খেলেছেন তিনি।

রবিবার (৯ মার্চ) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) ফাইনাল। তার রেশ কাটতে না কাটতেই কাউন্টডাউন শুরু হয়ে যাবে আইপিএল ২০২৫-এর (IPL 2025)। জাতীয় দলের সতীর্থরা এবার নিজের ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে একে অপরের বিরুদ্ধে খেলবেন। ১০ দলের এই টি২০ টুর্নামেন্টের তাকিয়ে থাকে গোটা ক্রিকেট বিশ্ব। ভারত এবং বিদেশের সেরা সেরা খেলোয়াড়রা আইপিএল খেলার জন্য অপেক্ষা করে থাকেন।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto