Friday, April 3, 2026
HomeBig newsইডেনেও ব্যর্থ KKR! ৬৫ রানে ম্যাচ জিতে নিল হায়দরাবাদ
IPL 2026

ইডেনেও ব্যর্থ KKR! ৬৫ রানে ম্যাচ জিতে নিল হায়দরাবাদ

১৬ ওভারেই ১৬১ রানে গুটিয়ে গেল KKR

ওয়েব ডেস্ক : প্রথমে মুম্বই, তারপর এবার ঘরের মাঠ ইডেনে হারের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ২২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কার্যত ব্যাটিং ধসে ভেঙে পড়ল নাইট শিবির। এমনকি ২০ ওভারও খেলতে পারলেন না অজিঙ্কে রাহানেরা (Ajinkya Rahane)। ১৬ ওভারেই ১৬১ রানে গুটিয়ে যায় কেকেআর। ফলে এই ম্যাচ ৬৫ রানে জিতে নেয় সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)।

এদিন বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ২৪ রান তুলে ঝড় তোলেন ফিন অ্যালেন। তাঁর আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল কেকেআর (KKR)। কিন্তু সেই ইনিংস বেশিক্ষণ টেকেনি। মাত্র ৮ বলে ২৭ রান করে হর্ষ দুবের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন তিনি। পাওয়ারপ্লেতে রান এলেও বড় ইনিংস গড়তে ব্যর্থ হন নাইটদের ব্যাটাররা। অধিনায়ক অজিঙ্ক রাহানে এদিনও ব্যর্থ। ১০ বলে মাত্র ৮ রান করে ফিরতে হয় তাঁকে। এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এক হাস্যকর রান আউট। বিপুল অর্থে কেনা ক্যামেরন গ্রিন দায়িত্বজ্ঞানহীনভাবে রান আউট হয়ে ফেরেন, যা আরও চাপে ফেলে দেয় দলকে।

আরও খবর : হেড-অভিষেকের তাণ্ডবে বিপাকে নাইটরা, বড় স্কোর হায়দরাবাদের

তবে মাঝে অঙ্গরিশ রঘুবংশী ও রিঙ্কু সিং ম্যাচের হাল ধরেছিলেন। কিন্তু ৫২ রান করে রান আউট হয়ে প্যাবিলিয়নে ফিরতে হয় রঘুবংশীকে। এর পর ব্যাটিংয়ে নেমেছিলেন অনুকুল রায়। কিন্তু তিনি খাতাই খুলতে পারেননি। তার পর রিঙ্কু সিং ৩৫ রান করে প্যাবিলিয়নে ফেরেন। আর শেষের দিকে কোনও ব্যাটারই তেমন রান যোগ করতে পারেননি। ফলে চার ওভার আগেই ১৬১ রানে শেষ হয়ে যায় কেকেআরের (KKR) ইনিংস। ফলে পর পর দুই ম্যাচ হার দেখতে হল তাদেরকে।

বলে রাখা দরকার, মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়েতে বিশাল রান তুলেছিল কেকেআর। কিন্তু, বোলিং ব্যর্থতার কারণে সেই ম্যাচ হারতে হয়েছিল শাহরুখ খানের দলকে। ইডেনে প্রথমে ব্যাট করে কেকেআরকে ২২৭ রানের লক্ষ্য দিয়েছিলেন অভিষেক শর্মারা। এখানেও সেই বোলিং ব্যর্থতা বড় করে সামনে এল। তার ফ্লস্বরুপ ঘরের মাঠে এই ম্যাচ হারতে হয়েছে রাহানেদেরকে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot