HomeScroll“আমি একজন গর্বিত বাঙালি,” ‘বহিরাগত’ কটাক্ষের জবাবে বড় মন্তব্য লিয়েন্ডার পেজের
Leander Paes

“আমি একজন গর্বিত বাঙালি,” ‘বহিরাগত’ কটাক্ষের জবাবে বড় মন্তব্য লিয়েন্ডার পেজের

তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা ধরতেই লিয়েন্ডারকে ‘বহিরাগত’ বলে নিশানা করেছিল ঘাসফুল শিবির

ওয়েব ডেস্ক: বিজেপিতে (BJP) যোগদানের পরই বাংলার সঙ্গে নিজের আত্মিক সম্পর্ককে নতুন করে তুলে ধরলেন টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ (Leander Paes)। তৃণমূলের ‘বহিরাগত’ কটাক্ষের জবাবে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তিনি, তাতেই দেন বড় বার্তা। সেই ভিডিওতে পেজকে বাংলাতেই কথা বলতে শোনা যায়, যেখানে তিনি নিজেকে ‘গর্বিত বাঙালি’ এবং ‘মাটির ছেলে’ বলে দাবি করেন তিনি।

ভিডিওর শুরুতেই তিনি তুলে ধরেন মাইকেল মধুসূদন দত্তর লেখা বিখ্যাত পংক্তি—‘কেলিনু শৈবালে, ভুলি কমল-কানন।’ এই উদ্ধৃতির মাধ্যমে বাংলার মাটির প্রতি তাঁর আবেগ ও স্মৃতির কথা জানান পেজ। তিনি বলেন, বাংলার সঙ্গে তাঁর গভীর সম্পর্ক রয়েছে এবং সেই পরিচয়েই তিনি গর্বিত। পাশাপাশি তিনি জানান, নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন।

আরও পড়ুন: ‘ল্যাম্পপোস্ট’ মন্তব্যে উত্তপ্ত সোনারপুর দক্ষিণ, রূপা-লাভলীর বাকযুদ্ধ তুঙ্গে

প্রসঙ্গত, ২০২১ সালে গোয়ায় তৃণমূলে (TMC) যোগ দিয়েছিলেন পেজ। তবে চলতি বিধানসভা নির্বাচনের আবহে সম্প্রতি দলবদল করে বিজেপিতে যোগ দেন তিনি। গত ২৪ মার্চ নিউটাউনের একটি হোটেলে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরই তাঁর দলবদলের জল্পনা জোরদার হয়। অবশেষে দিল্লিতে বিজেপির সদর দফতরে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি, যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং কিরেন রিজিজু।

লিয়েন্ডারের বিজেপিতে যোগদানের পর থেকেই তাঁকে কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁকে ‘বহিরাগত’ বলে আক্রমণ করা হয়। এমনকি ‘গোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী’ হিসেবেও তাঁকে ব্যঙ্গ করে অভিনন্দন জানানো হয়।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News