HomeScrollঘরের মাঠে দিল্লিকে ১৪২ রানে আটকে দিল কেকেআর
KKR VS Delhi

ঘরের মাঠে দিল্লিকে ১৪২ রানে আটকে দিল কেকেআর

স্কোর বোর্ডে বড় রান তুলতেই পারল না দিল্লি ক্যাপিটালস

ওয়েব ডেস্ক : আইপিএলে শুরুর দিকে হোঁচট খেলেও ছন্দে ফিরেছে কেকেআর (KKR)। পরপর তিন ম্যাচে জয় পেয়েছে তারা। তার পরে এবার শুক্রবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দাপট দেখালেন অনুকূল রায়রা (Anukul Roy)। এদিন কেকআর বোলারদের দাপটে স্কোর বোর্ডে বড়রান তুলতেই পারল না দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ২০ ওভার শেষে মাত্র ১৪২ রান করতে পারলেন কেএল রাহুলরা (KL Rahul)।

এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়ক অজিঙ্ক রাহানে। আর এদিন শুরুটাও ভালো করেছিল দিল্লি। ওপেনার পাথুম নিশাঙ্কা ও রাহুল ৩০ বলে ৪৯ রানের পার্টনারশিপও করেন। কিন্তু, কার্তিক ত্যাগীর বলে মাত্র ২৩ রান করে আউট হন রাহুল। তিনি ফিরতেই নেমেছিলেন নীতীশ রানা। কিন্তু, মাত্র ৮ করেন করে ক্যামেরন গ্রিনের বলে আউট হন তিনি।

আরও খবর : সরছেন সূর্য, ভারতীয় দলের নতুন অধিনায়ক শ্রেয়স! আচমকা বিরাট সিদ্ধান্ত BCCI–এর?

এর পর নেমেছিলেন সমীর রিজভি। কিন্তু, তিনিও রান করতে ব্যর্থ হন। ৩ রান করে সুনীল নারিনের বলে আউট হন তিনিও। তবে এসবের মধ্যে খেলা চালিয়ে যাচ্ছিলেন পাথুম নিশাঙ্কা। তিনি ২৯ বলে ৫০ রান করেন। তবে অনুকূল রায়ের (Anukul Roy) শিকার হন তিনি। এর পরেই ত্রিস্টান স্টাবসও ২ রান করে অনুকূল রায়ের বলে আউট হন। ফলে ১০.৫ ওভারে ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল দিল্লি।

তবে, এর পর বৈভব আরোরার বলে অধিনায়ক অক্ষর প্যাটেলের (Axar Patel) অসাধারণ ক্যাচ ধরেন অনুকূল রায়। ফলে মাত্র ১১ রান করেই প্যাবিলিয়নে ফিরতে হয় তাঁকেও। তবে শেষের দিকে আশুতোষ শর্মার ৩৯ রানের উপর ভর করে স্কোর বোর্ডে ১৪২ রান তুলতে সক্ষম হল দিল্লি। তবে তিল্লির পেচি এই রান যথেষ্ট নয় বলেই মনে করছেন অনেকে। এদিকে এদিন কলকাতার হয়ে ২ উইকেট করে নিয়েছেন অনুকূল রায় ও কার্তিক ত্যাগী । একটি করে উইকেট নিয়েছেন নিয়েছেন বৈভব আরোরা, সুনীল নারিন ও ক্যামেরন গ্রিন।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News