Thursday, April 9, 2026
HomeBig newsচ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নেমেই বড় মাইলস্টোন পেরোলেন শামি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নেমেই বড় মাইলস্টোন পেরোলেন শামি

ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) প্রথম ম্যাচেই বড় নজির গড়লেন মহম্মদ শামি (Mohammed Shami)। আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে নিলেন ২০০ উইকেট। মাত্র ১০৪ ম্যাচ খেলেই এই শিরোপা পেলেন তিনি। দ্রুততম না হলেও, দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে এই নজির তৈরি করলেন তিনি। মাত্র ১০৪টি আন্তর্জাতিক ওডিআই ম্যাচে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’ হাঁকালেন শামি। বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) তৃতীয় উইকেট নিয়ে ২০০ উইকেটের গণ্ডি পেরোলেন তিনি। এর মধ্যে তিনি ৫৮ উইকেট নিয়েছেন আইসিসি টুর্নামেন্টে।

আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে দ্রুততম ২০০ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক। তিনি মাত্র ১০২ ম্যাচে এই নজির গড়েছেন। তবে এর জন্য তাঁর সময় লেগেছিল ১১ বছর ৩১৮ দিন। স্টার্কের পর এই তালিকায় শামির পাশাপাশি দ্বিতীয় স্থানে যুগ্মভাবে নাম রয়েছে পাকিস্তানের বোলার সাকলিন মুস্তাকের। তিনিও ১০৪ ম্যাচে এই নজির গড়েন। এরপর রয়েছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। তিনি ১০৭ ম্যাচে হাত ঘুরিয়ে এই শিরোপার অধিকারী হয়েছিলেন।

আরও পড়ুন: বাবরকে সরিয়ে আইসিসি-র সেরা ওডিআই ব্যাটার গিল

প্রসঙ্গত, ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের পর থেকে আর ওডিআই ক্রিকেট খেলতে দেখা যায়নি শামিকে। চোটের কারণে তাঁকে দীর্ঘদিন মাঠের বাইরে কাটাতে হয়েছে। মাসখানেক আগেই ঘরোয়া ক্রিকেটে তিনি প্রথম ‘কামব্যাক’ করেন। সেখানে নিজেকে প্রমাণ করে ভারতের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেলেন তিনি। এর জন্য নিজের পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন শামি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শামি বলেন, “বিশ্বকাপে দারুণ ফর্মে থাকার পর হঠাৎই নিজেকে অস্ত্রোপচারের টেবিলে দেখতে পাওয়া, সেই ফর্মের পর চোট পাওয়া সত্যিই খুব কঠিন।” তিনি আরও বলেন, “দেশের জার্সি পরার এই ইচ্ছে এবং আবেগটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা। এটাই আমাকে চাঙ্গা করে রাখে। এর জন্য যন্ত্রণা সহ্য করা যায়।”

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto