HomeScrollজাতীয় ক্রীড়া দিবসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari

জাতীয় ক্রীড়া দিবসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নবান্নে ক্রীড়াবিদদের সংবর্ধনা, ৪০০ কোটি টাকার বাজেট ও মিনি ইনডোর স্টেডিয়ামের পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক : হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে পালিত হল জাতীয় ক্রীড়া দিবস। সেই উপলক্ষে নবান্নেও (Nabanna) আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। অনুষ্ঠানে কৃতী ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি কয়েকজনকে চাকরির নিয়োগপত্রও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), প্রাক্তন হকি খেলোয়াড় গুরুবক্স সিং, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে-সহ বিশিষ্টরা।

অনুষ্ঠান থেকে রাজ্যের ক্রীড়া পরিকাঠামো নিয়ে একাধিক পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্যে দীর্ঘদিন ধরে ক্রীড়াক্ষেত্রে অবহেলা হয়েছে। তিনি বলেন, নিয়োগপত্র পাওয়া অনেক ক্রীড়াবিদের কাগজপত্র দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রীর দফতরে পড়ে ছিল। তাঁর অভিযোগ, গত কয়েক বছরে অলিম্পিক, এশিয়াড কিংবা জাতীয় দলে বাংলার প্রতিনিধিত্বও উল্লেখযোগ্যভাবে কমেছে।

আরও খবর : খেলোয়াড় নয়, এবার কোচ বা মেন্টর? ধোনিকে নিয়ে বড় জল্পনা CSK-তে

রাজ্যের ক্রীড়া বাজেট নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ক্রীড়াক্ষেত্রে প্রায় ৪০০ কোটি টাকার বাজেট ধরা হয়েছে। পাশাপাশি রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে। সেখানে টেনিস ও ব্যাডমিন্টন কোর্টের পাশাপাশি জিমের ব্যবস্থাও থাকবে। চলতি বছরে প্রায় ১০০টি স্টেডিয়াম তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এরপরই আলোচনায় আসে গত বছরের মেসি-কাণ্ড। টিকিট কেটে মাঠে আসা বহু দর্শক টাকা ফেরতের দাবি তুলেছিলেন। সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী জানান, প্রায় ৩৩ হাজার ক্রীড়াপ্রেমীর টিকিটের টাকা ফেরানোর প্রক্রিয়া তিনি অভ্যন্তরীণভাবে শুরু করেছেন। মুখ্যমন্ত্রীর কথায়, ৪ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত টিকিট কিনেছিলেন বহু মেসি-ভক্ত। তাঁদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News