Thursday, June 18, 2026
HomeScrollবিশ্বকাপের আগে নেইমারের চোট নিয়ে ফের আশঙ্কা
Neymar

বিশ্বকাপের আগে নেইমারের চোট নিয়ে ফের আশঙ্কা

ফের নতুন কোনও চোট পেয়েছেন নেইমার?

ওয়েব ডেস্ক : জুন মাস থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ (FIFA Worldcup 2026)। তার কিছুদিন আগে চর্চায় ব্রাজিলের (Brazil) তারকা ফুটবলার নেইমার (Neymar)। আসন্ন বিশ্বকাপে জাতীয় দলে জায়গা পেয়েছেন তিনি। তবে ফিরলেও অনিশ্চিয়তা রয়েই গিয়েছে। জল্পনা শুরু হয়েছে, তারকা ফুটবলার ফের নতুন কোনও চোট পেয়েছেন কি না।

বলে রাখা দরকার, চোট ও ফিটনেস নিয়ে নেইমারে (Neymar)র সমস্যা নতুন বিষয় নয়। তবে, ব্রাজিলের প্রথম ট্রেনিং সেশনে দেখা যায়নি নেইমারকে। ফলে প্রশ্ন উঠছিল। ব্রাজিল ফুটবল ফেডারেশনের তরফে বলা হয়েছে, তারকা ফুটবলারের কাফ মাসলের চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। ফলে অনুশীলনে না ডেকে তাঁকে পাঠানো হয়েছে বেসরকারি ক্লিনিকে। সেখানে ইমেজিং টেস্টের জন্য পাঠানো হয়েছে।

আরও খবর : চেন্নাই সুপার কিংসের পরবর্তী কোচ রাহুল দ্রাবিড়?

ব্রাজিল (Brazil) ফুটবল ফেডারেশনের তরফে আরও বলা হয়েছে, নেইমারের সমস্ত মেডিক্যাল টেস্ট না হওয়া পর্যন্ত তাঁর চোটের বিষয়ে কিছু জানানো হবে না। বলে রাখা দরকার গত কয়েকবছরে চোটে ভুগেছেন তারকা ফুটবলার। এর পরেও আসন্ন বিশ্বকাপের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। এখন দেখার বিষয়, সমস্ত চেকআপ করার পর নেইমারের চোটের গতিপ্রকৃতি কেমন থাকে।

উল্লেখ্য, ব্রাজিলের হয়ে ১২৮টি ম্যাচ খেলেছেন নেইমার। করেছেন ৭৯টি গোল। তবে ২০২৩ সালের পরে জাতীয় দলে আর খেলেননি তিনি। চোটের কারণে ক্লাব ফুটবলে সান্তোসের হয়ে ভালো পারফর্ম করতে পারেননি তিনি। ফলে তিনি জাতীয় দলে ডাক পেলেও, চোটের কারণে খেলতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে শেষমেশ নেইমার মাঠে নামতে পারেন কি না, সেটাই দেখার।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO