Saturday, July 25, 2026
HomeScrollরাজকোটে খেলবেন শামি? কেমন হবে ভারতের দল?

রাজকোটে খেলবেন শামি? কেমন হবে ভারতের দল?

ওয়েব ডেস্ক: আজ, মঙ্গলবার রাজকোটে জিতলেই টি২০ সিরিজ (T20 Series) পকেটে পুরবে সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav) দল। ফর্মে থাকা টিম ইন্ডিয়াকে আটকানোর কঠিন লক্ষ্য আজ জস বাটলারদের (Jos Buttler) সামনে। সেই লক্ষ্য পূরণে ইংল্যান্ড দলে পরিবর্তন হোক বা না হোক, ভারতের প্রথম একাদশে সামান্য বদল ঘটতেই পারে। এবং আজও সেই প্রশ্ন, মহম্মদ শামিকে (Mohammad Shami) কি খেলানো হবে?

গতকালই ডানহাতি পেসারকে নিয়ে সুখবর দিয়েছিলেন টিম ইন্ডিয়ার নতুন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক (Sitanshu Kotak)। কোটাক বলেন, “পেসার মহম্মদ শামি ফিট। তিনি খেলবেন কি না তা সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।” ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনালে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ এবং ওডিআই সিরিজে তাঁর নাম দেখে উল্লসিত হয়েছিল ভারতের সমর্থককুল। কিন্তু এখনও বল হাতে তাঁর জাদু দেখার সুযোগ আসেনি।

আরও পড়ুন: মুম্বইয়ের হারে রোহিত-যশস্বীদের কড়া সমালোচনা করলেন সানি

সামান্য চোট থাকায় চেন্নাইতে খেলতে পারেননি রিঙ্কু সিং। তাঁর জায়গায় দলে এসেছিলেন ধ্রুব জুরেল। কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি তিনি, ফলে তাঁর জায়গায় খেলানো হতে পারে শিবম দুবেকে। ওপেনিংয়ে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা এবং তিন থেকে পাঁচে যথাক্রমে তিলক বর্মা, সূর্যকুমার, হার্দিক পান্ডিয়া নিশ্চিত। ছয়ে আসতে পারেন দুবে অথবা জুরেল।

বোলিংয়ে অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল এই মুহূর্তে অপরিহার্য। ওয়াশিংটনও রাজকোটে মোটামুটি নিশ্চিত। এখন দেখার, রবি বিষ্ণোইকে খেলানো হয় নাকি শামির প্রত্যাবর্তন ঘটে। আবার হর্ষিত রানার খেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

রাজকোটে ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।   

দেখুন অন্য খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99