Saturday, March 7, 2026
HomeScrollস্যামির আর্তিতে সাড়া, ওয়েস্ট ইন্ডিজকে দেশে ফেরানোর ব্যবস্থা করল ICC!
ICC

স্যামির আর্তিতে সাড়া, ওয়েস্ট ইন্ডিজকে দেশে ফেরানোর ব্যবস্থা করল ICC!

ভারতে আটকে ছিল জিম্বাবোয়ের দলও!

ওয়েব ডেস্ক : উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সংঘর্ষে জড়িয়েছে ইজরায়েল (Israel)-আমেরিকা (America) ও ইরান (Iran)। সেই কারণে বন্ধ রাখা হয়েছে সেখানকার আকাশসীমা। আর সেই কারণে বিপাকে পড়েছেন বহু মানুষ। এর মধ্যে রয়েছেন টি২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী ক্রিকেটাররাও। কারণ, বিশ্বকাপ শেষ হলেও এখনও দেশে ফিরতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের (West Indies) ক্রিকেটারা। কিন্তু ক্রিকেটার বাড়ি ফেরাতে পদক্ষেপ নিল আইসিসি (ICC)।

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের (West Indies)। তার পর থেকে বাড়ি ফিরতে পারেননি সে দেশের ক্রিকেটাররা। মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ দল। দেশে ফেরার জন্য এবার করুণ আর্তি জানালেন কোচ ড্যারেন স্যামি। সমাজমাধ্যমে পর পর দু’টি পোস্ট করেন তিনি। প্রথম পোস্টে লিখেছেন, ‘আমি শুধু বাড়ি ফিরতে চাই…’। এর পরেই দ্বিতীয় পোস্টে লিখেছেন, “অন্তত একটা আপডেট তো দাও, কিছু বলো। আজ ফিরব, আগামীকাল ফিরব, নাকি পরের সপ্তাহে। ৫ দিন হয়ে গেল।”

আরও খবর : “বিশ্বাস ছিল, পাঁচটা ছক্কা খাব না,” সেমির শেষ ওভার নিয়ে বিরাট মন্তব্য ‘বাপু’ অক্ষরের

ওয়েস্ট ইন্ডিজের কোচের এমন আর্তির পরেই ব্যবস্থা করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ICC)। আইসিসি’র এক সূত্র সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে, ক্যারিবিয়ান দলের জন্য চাটার্ড বিমানের ব্যবস্থা করা হয়েছে। এর পরেই স্যামিও সমাজমাধ্যমে জানান, তাঁরা নিজেদের দেশে ফেরা নিয়ে একটি আপডেট পেয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি ভারতে আটকে ছিল জিম্বাবোয়ের (Zimbabwe) দলও। তারাও দেশের উদ্দেশে রওনা দিয়েছেন বলে খবর। তারা বুধবারেই জিম্বাবোয়ের উদ্দেশে রওনা দিয়েছে বলে খবর। বিকল্প পথেই তাদেরকে রওনা করা হয়েছে বলে জানা গিয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80