Sunday, August 9, 2026
HomeScrollপ্রতিশোধ, বিতর্ক আর ইতিহাস, বিশ্বকাপে ফের মুখোমুখি ইংল্যান্ড-আর্জেন্টিনা
England vs Argentina

প্রতিশোধ, বিতর্ক আর ইতিহাস, বিশ্বকাপে ফের মুখোমুখি ইংল্যান্ড-আর্জেন্টিনা

দুই দল বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয়েছিল ১৯৬২ সালে চিলিতে

ওয়েব ডেস্ক : বিশ্ব ফুটবলে এমন কিছু ম্যাচ রয়েছে, যেগুলোর গুরুত্ব ট্রফির লড়াইয়ের থেকেও বেশি। ইংল্যান্ড (England) বনাম আর্জেন্টিনা (Argentina) সেই তালিকার শীর্ষে। এই দ্বৈরথ কেবল ২২ জন ফুটবলারের লড়াই নয়, বরং ইতিহাস, রাজনীতি, আবেগ এবং প্রতিশোধের প্রতীক। ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের পর দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। ৭৪ দিন ধরে চলা সেই যুদ্ধে প্রাণ হারান প্রায় ৯০০ জন। যুদ্ধ শেষ হলেও দুই দেশের মধ্যে সেই তিক্ততার রেশ রয়ে যায়। যার প্রতিফলন বারবার দেখা গিয়েছে ফুটবল মাঠে। তাই দিয়েগো মারাদোনা বলেছিলেন, “এটা শুধু দুই দলের ম্যাচ নয়, দুই দেশের যুদ্ধ।”

দুই দল ১৯৬২ সালে বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল চিলিতে। গ্রুপ পর্বের সেই ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পায় ইংল্যান্ড (England)। এরপর ১৯৬৬ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে দেয় তারা। দুই দেশের প্রতিদ্বন্দ্বিতাকে কিংবদন্তির মর্যাদা দেয় ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচের ৫১ মিনিটে মারাদোনার করা বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল আজও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত।

আরও খবর : ফাইনালের আগে বিশ্বমঞ্চে তারকাদের মহাসমাবেশ, জমকালো সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন টম ক্রুজ-রবি উইলিয়ামস

এরপর ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে (FIFA World Cup) প্রি-কোয়ার্টার ফাইনালে ফের মুখোমুখি হয় দুই দল। নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয় ২-২ ব্যবধানে। অতিরিক্ত সময়ে ১০ জনের ইংল্যান্ড টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে বিদায় নেয়। চার বছর পর ২০০২ সালের বিশ্বকাপে জাপানে সেই হারের বদলা নেয় ইংল্যান্ড। ডেভিড বেকহ্যামের পেনাল্টির একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতে আর্জেন্টিনাকে (Argentina) গ্রুপ পর্ব থেকেই বিদায়ের মুখে ঠেলে দেয় থ্রি লায়ন্স।

বিশ্বকাপের বাইরে দুই দল একাধিক প্রীতি ম্যাচও খেলেছে। ১৯৭৪ ও ১৯৭৭ সালের ম্যাচ ড্র হয়। ১৯৮০ সালে ইংল্যান্ড ৩-১ ব্যবধানে জেতে। যা ছিল মারাদোনার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ। ১৯৯১ সালে ওয়েম্বলিতে ২-২ ড্র করে দুই দল। এরপর ২০০৫ সালে জেনিভায় শেষবার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও আর্জেন্টিনা। সেই ম্যাচে ২-১ পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। সেই ম্যাচে লাল কার্ডের জন্য খেলতে পারেননি তরুণ লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় পর ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ফের মুখোমুখি হচ্ছে দুই শক্তি। এবার প্রথমবার বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবেন মেসি। ফলে এই সেমি ফাইনাল নিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor