Monday, May 25, 2026
HomeScrollজায়ান্ট কিলার জিম্বাবোয়ের উত্থান, হারল শ্রীলঙ্কা!
T20 World Cup

জায়ান্ট কিলার জিম্বাবোয়ের উত্থান, হারল শ্রীলঙ্কা!

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক

ওয়েব ডেস্ক: এই বিশ্বকাপের (T20 World Cup) সবচেয়ে বড় জায়ান্ট কিলার (Giant Killer) কে—এই প্রশ্নের আপাতত একটাই উত্তর, জিম্বাবোয়ে (Zimbabwe)। প্রথমে অস্ট্রেলিয়াকে (Australia) হারানোর পর আজ তারা পরাজিত করল সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কাকে (Srilanka)।

এই জয়ের ফলে গ্রুপের প্রথম স্থান অধিকার করে ৭ পয়েন্ট নিয়ে সুপার এইটে পৌঁছে গেল জিম্বাবোয়ে। কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ–এর কোচিংয়ে এই বিশ্বকাপে জিম্বাবোয়ে হয়ে উঠেছে অন্যতম সফল আন্ডারডগ দল। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া, আর আজ শ্রীলঙ্কার প্রথম হওয়ার স্বপ্নও ভেঙে দিল জিম্বাবোয়ে।

আরও পড়ুন:

কলম্বোয় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শনাকা। আগের ম্যাচে শতরান করা
পাথুম নিশঙ্কা আজও দুর্দান্ত ফর্মে ছিলেন—৪১ বলে করেন ঝোড়ো ৬২ রান।
আরেক ওপেনার কুশল পেরেরা করেন ১৪ বলে ২২ রান। মিডল অর্ডারে পবন রত্নায়েকে–র ব্যাট থেকে আসে ২৫ বলে ৪৪ রান। তবে লোয়ার অর্ডারে কেউই বড় অবদান রাখতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ১৭৮ রান।

জিম্বাবোয়ের বোলিংয়ে দুটি করে উইকেট নেন ব্লেসিং মুরাজাবানি, ব্র্যাড ইভান্স ও গ্রিম ক্রিমার। রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ের ওপেনার ব্রায়ান বেনেট অপরাজিত থাকেন ৬৩ রানে। অন্য ওপেনার মারুয়ানি করেন ২৬ বলে ৩৪ রান। অধিনায়ক সিকান্দর রাজা খেলেন ম্যাচ জেতানো ২৬ বলে ৪৫ রানের ইনিংস। মাত্র ৩ বল হাতে রেখেই ১৮২ রান তুলে নেয় জিম্বাবোয়ে।

এই জয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় জিম্বাবোয়ে, আর ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে শ্রীলঙ্কা।

এই বিশ্বকাপ ইতিমধ্যেই বহু অঘটনের সাক্ষী। তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল অধ্যায় নিঃসন্দেহে জিম্বাবোয়ের এই চমকপ্রদ উত্থান। তাদের এই পারফরম্যান্স মনে করিয়ে দিচ্ছে কেনিয়ার ২০০৩ বিশ্বকাপ অভিযান, যখন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে তারা খেলেছিল সেমিফাইনাল। এই বিশ্বকাপে যেন জিম্বাবোয়ে ও কেনিয়া—দুই ভিন্ন সময়ের দুই ভাই, একই স্বপ্ন আর পরিশ্রমের পরিপূরক।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D