Saturday, March 7, 2026
HomeScroll“লাখে একজনই হয়,” ফাইনালে উঠেই কার প্রশংসা করলেন সঞ্জু স্যামসন?
Sanju Samson

“লাখে একজনই হয়,” ফাইনালে উঠেই কার প্রশংসা করলেন সঞ্জু স্যামসন?

ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে বড় মন্তব্য ভারতীয় ওপেনারের

ওয়েব ডেস্ক: পর পর দু’বার ম্যাচের সেরা হলেও টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) সেমিফাইনালে জয়ের কৃতিত্ব নিজের কাঁধে নিতে নারাজ সঞ্জু স্যামসন (Sanju Samson)। তাঁর মতে, ভারতের জয়ের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল জসপ্রীত বুমরার (Jasprit Bumrah)। ইডেন গার্ডেন্সে অপরাজিত ৯৭ রানের পর ওয়াংখেড়েতেও দুর্দান্ত ৮৯ রান করেন সঞ্জু। তবু ম্যাচ শেষে পুরস্কার নিতে গিয়ে তিনি জানালেন, আসল নায়ক বুমরাই।

বৃহস্পতিবার ম্যাচের সেরা হওয়ার পর সঞ্জু বলেন, “পুরো কৃতিত্ব জসপ্রীত বুমরার। ও যেভাবে বল করেছে তা অসাধারণ। এরকম বোলার লাখে একজনই হয়। আমার মতে, ম্যাচের সেরার পুরস্কারটা ওরই পাওয়া উচিত ছিল। আমরা ২৫০ রান করেও প্রায় হেরে যাচ্ছিলাম। কিন্তু বুমরাহের চার ওভারই ম্যাচ ঘুরিয়ে দিল।”

আরও পড়ুন: “বিশ্বাস ছিল, পাঁচটা ছক্কা খাব না,” সেমির শেষ ওভার নিয়ে বিরাট মন্তব্য ‘বাপু’ অক্ষরের

সেমিফাইনালের মতো বড় ম্যাচে ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সঞ্জু। আগের ম্যাচের ফর্ম ধরে রেখে বড় শট খেলতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, “গত ম্যাচ থেকে ভালো ফর্মে আছি। সেই ফর্মটা ধরে রাখার চেষ্টা করেছি। বড় ম্যাচে বড় রান দরকার ছিল। কারণ ওয়াংখেড়েতে যে কোনও রান তাড়া করা সম্ভব। ইংল্যান্ডও প্রায় জিতে যাচ্ছিল। তাই যত বেশি সম্ভব রান করার চেষ্টা করেছি।”

সঞ্জুর মতে, ম্যাচের শুরুতেই তাঁরা বুঝে গিয়েছিলেন যে এই উইকেটে অন্তত ২৫০ রান দরকার। তিনি বলেন, “অভিষেক আউট হওয়ার পর আমি আর ঈশান দ্রুত রান তুলছিলাম। পরে তিলক, হার্দিকরাও একইভাবে খেলেছে। আমরা জানতাম এই উইকেটে বড় স্কোর না করলে জেতা কঠিন। শেষ পর্যন্ত বোলাররাই ম্যাচ জিতিয়েছে।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80