Homeখেলাবিধ্বংসী ফুটবল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের, জয়ে ফিরল ইংল্যান্ড  
UEFA Nations League

বিধ্বংসী ফুটবল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের, জয়ে ফিরল ইংল্যান্ড  

লামিনে ইয়ামালরা যে ফুটবলটা খেলছেন, তাকে টক্কর দেওয়ার মতো কোনও দল পাওয়া যাচ্ছে না।

ওয়েব ডেস্ক: ২০০৮ সাল থেকে ২০১২, এই চারটে বছর স্প্যানিশ ফুটবলের সেরা সময় বলে ধরা হয়। জাভি, ইনিয়েস্তা, দাভিদ ভিয়া, পিকে, রামোস, ক্যাসিয়াসদের নিয়ে গড়া সেই দল ২০০৮ সালের ইউরো কাপ, ২০১০ সালের বিশ্বকাপ এবং ২০১২ সালে ফের ইউরো কাপ জিতেছিল। স্পেনের বর্তমান দল সেই সময়কে মনে পড়াচ্ছে। লামিনে ইয়ামাল, ফেরমিন লোপেজ, নিকো উইলিয়ামসরা যে ফুটবলটা খেলছেন, তাকে টক্কর দেওয়ার মতো কোনও দল পাওয়া যাচ্ছে না।

২০২৪ সালের ইউরোতে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লুইস দে লা ফুয়েন্তের দল। কিছুদিন আগে লিয়োনেল মেসির আর্জেন্টিনাকে পর্যুদস্ত করে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। এবার উয়েফা নেশনস লিগেও বিধ্বংসী ফুটবল খেলছে স্পেন। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে ৩-২ হারিয়ে এসেছে তারা। এবার ক্রোয়েশিয়াকে ৪-১ উড়িয়ে দিল স্প্যানিশরা।

আরও পড়ুন: এক পয়েন্টের লড়াইয়ে বাজিমাত, চীনকে হারিয়ে পুরুষদের কমপাউন্ডে সোনা ভারতের

এক মিনিট ১৭ সেকেন্ডে স্পেনকে এগিয়ে দেন ইয়ামাল। তাঁরা যখনি আক্রমণে উঠছিলেন, মনে হচ্ছিল গোল হবে। তবে ২৮ মিনিটে খেলার গতির উল্টোদিকে ১-১ করে দেন ক্রোয়েশিয়ার ডিয়ন ড্রেনা বোইজো। তার তিন মিনিটের মধ্যে মার্ক পিউবিল গোল করে বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে দেন। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন ইয়ামাল। পরিবর্ত হিসেবে নেমে চার নম্বর গোল পুরে দেন নিকো উইলিয়ামস।

এদিকে স্পেনের বিরুদ্ধে ঘরের মাঠে হারের পর চেকিয়ার বিরুদ্ধে ২-০ জিতল ইংল্যান্ড। প্রাগ শহরে গোল পেলেন অ্যান্থনি গর্ডন এবং হ্যারি কেন। তবে টমাস টুখেলের দলের এই ম্যাচ আরও বড় ব্যবধানে জেতা উচিত ছিল। কারণ চেকিয়ার পাভেল সুলিচ মাত্র ২২ মিনিতে লাল কার্ড দেখেন। পাসিং, বলের দখল, আক্রমণ সব বিভাগে অনেক এগিয়ে থাকলেও গোল হল মাত্র দুটো। টুখেলের জন্য এটাই চিন্তার বিষয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News