Tuesday, June 30, 2026
HomeScrollঘটল না অঘটন! আমেরিকাকে ২৯ রানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের
ICC T20 World Cup 2026

ঘটল না অঘটন! আমেরিকাকে ২৯ রানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের

ব্যাট হাতে জ্বলে উঠলেন সূর্য, বল হাতে বাকি কাজটা সারলেন সিরাজ, অর্শদীপ, অক্ষররা

ওয়েব ডেস্ক: বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) প্রথম ম্যাচ, স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত শর্মা, আর মাঠে ভারতের ১১ দিগগজ। স্বাভাবিকভাবেই সমর্থকদের মনে প্রত্যাশা ছিল ভরপুর। বিশেষ করে ভারত প্রথমে ব্যাট পাওয়ায় শুরু থেকে চার, ছয়ের বন্যা দেখতে চেয়েছিল ওয়াংখেড়ের নীল জোয়ার। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচেই (IND vs USA) সকলকে হতাশ করেন অভিষেক, ঈশান, দুবে, রিঙ্কু, হার্দিকরা। যদিও শেষমেষ আমেরিকাকে ২৯ রানে হারিয়ে ভারতের বিশ্বকাপের বিজয়রথের চাকা গড়াল, কিন্তু ব্যাটিং বিপর্যয় নিয়ে ভারতীয় দলে যে ক্ষীণ আশঙ্কা ছিল, তাই প্রবল হল এদিন।

এদিন টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেন মার্কিন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। তবে ব্যাটে নেমে ফ্লপ হন একের পর এক ভারতীয় ব্যাটার। প্রথম বলেই আউট হন অভিষেক শর্মা (Abhishek Sharma)। এর পর ঈশান কিষাণ খেলা চালানোর চেষ্টা করলেও, তিনিও মাত্র ২০ রান করে প্যাবিলিয়নে ফেরেন। এর পর নেমে ম্যাচের হাল ধরার চেষ্টা করেছিলেন তিলক বর্মা। কিন্তু তিনিও মাত্র ২৫ রান করেন। এদিন কোনও রান পাননি শিবম দুবে। এর পরেই ৬ রানে আউট হন রিঙ্কু সিং। হার্দিক পাণ্ডিয়া করেন ৫ রান। তবে একদিকে স্কোরবোর্ডের হাল ধরে ছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ৪৯ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত সম্মানজনক ১৬১ রান তুলতে পারে ভারত।

আরও পড়ুন:

জবাবে ব্যাট নেমে শুরু থেকেই একের পর এক উইকেট নিয়ে মার্কিন ব্যাটারদের চাপে ফেলে দেন সিরাজ, অর্শদীপরা। ১৩ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে আমেরিকা। মিলিন্দ কুমার (৩৪), সঞ্জয় কৃষ্ণমূর্তি (৩৭), শুভম রাঞ্জনেরা (৩৭) চেষ্টা করলেও ভারতীয় বোলারদের সামনে আর কোনও মার্কিন ব্যাটার সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ২০ ওভারে ১৩২ রানেই থমকে যায় আমেরিকার ইনিংস। ভারতের হয়ে তিনটি উইকেট নেন সিরাজ, একজোড়া করে উইকেট পান অর্শদীপ, অক্ষর, একটি উইকেট নেন বরুণ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO