Tuesday, March 24, 2026
HomeScrollটি-২০ বিশ্বকাপে কেন ‘ফেভারিট’ ভারত? রইল কয়েকটি কারণ
ICC T20 World Cup 2026

টি-২০ বিশ্বকাপে কেন ‘ফেভারিট’ ভারত? রইল কয়েকটি কারণ

শনিবার বিশ্বকাপ অভিযানে নামার আগেই আত্মবিশ্বাসে ফুটছে টিম ইন্ডিয়া

ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) শুরুর আগেই স্বপ্নের ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া (India Cricket Team)। গত বিশ্বকাপ জেতার পর থেকেই একের পর এক টি-২০ সিরিজ জয়, প্রস্তুতি ম্যাচেও দাপুটে জয় – সব মিলিয়ে শনিবার বিশ্বকাপের ‘ফেভারিট’ হিসেবেই অভিযান শুরু করতে চলেছে মেন ইন ব্লু। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ যেহেতু আমেরিকা (IND vs USA), তাই জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর সুবর্ন সুযোগ রয়েছে সূর্যকুমারদের (Suryakumar Yadav) হাতে। তবে ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা, তাই কোনও প্রতিপক্ষকেই হালকাভাবে নিতে চাইবেন না কোচ গম্ভীর।

২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জিতেই এই ফরম্যাট থেকে অবসর নেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে এই দুই কিংবদন্তিকে ছাড়াই দল যেন আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। র‍্যাঙ্কিংয়েও এক নম্বরে ভারত। তার কারণ হল গত এক বছরে দলগত পারফরম্যান্সের ঝড়। এক বছরে টানা ন’টি সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। প্রস্তুতি ম্যাচেও গত বিশ্বকাপের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে সূর্যর দল। সব টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই ভারতকে ‘ফেভারিট’ হিসেবে দেখছে ক্রিকেট বিশ্ব। কেউ কেউ আবার ভারতীয় দলকে ২০০৭ সালের অস্ট্রেলিয়া দলের সঙ্গেও তুলনা করছেন।

আরও পড়ুন: স্মৃতির পুনরাবৃত্তি! WPL ফাইনালে DC-কে হারিয়ে ফের চ্যাম্পিয়ন RCB

আসলে টিম ইন্ডিয়ার সকলেই রয়েছেন চূড়ান্ত ফর্মে। রানে আসছে অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটে। সেই সঙ্গে ওপেনিংয়ে ঝোড়ো ফর্মে ফিরেছেন ঈশান কিষান এবং অভিষেক শর্মা দুজনেই। মিডল-অর্ডারে অব্যাহত তিলক বর্মার ধারাবাহিকতা, অলরাউন্ডার হিসেবে ফর্মে আছেন হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল ও শিবম দুবেরাও। এদিকে আবার ফিনিশার হিসেবে রিঙ্কু সিংও রান পেয়েছেন বিগত সময়ে। সব মিলিয়ে ব্যাটিং অর্ডার নিয়ে ভারতের চিন্তা বলতে কিছুই নেই আপাতত।

এদিকে বোলিং ইউনিটে ভারতের প্রধান অস্ত্র যে জসপ্রীত বুমরা, তাতে কোনও সন্দেহই নেই। নতুন বলে তাঁকে সঙ্গ দিতে তৈরি অর্শদীপ সিং। এছাড়াও স্কোয়াডে থাকা হর্ষিত রানাও বর্তমানে ভালো ফর্মে রয়েছেন। এদিকে স্পিন বিভাগে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর মতো বিশ্বসেরা স্পিনার রয়েছেন, যাঁরা প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপকে সহজেই ধসিয়ে দিতে সক্ষম। সব মিলিয়ে, বিশ্বকাপের আগে সবদিক থেকেই চূড়ান্ত প্রস্তুত রয়েছে টিম ইন্ডিয়া। অভিযান শুরু আগামীকাল।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot