Homeখেলাওডিআই ক্রিকেটে ১৫,০০০ কিং কোহলির, সামনে শুধুই ‘ক্রিকেটের ঈশ্বর’
Virat Kohli Record

ওডিআই ক্রিকেটে ১৫,০০০ কিং কোহলির, সামনে শুধুই ‘ক্রিকেটের ঈশ্বর’

রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট করতে নামার আগে তাঁর প্রয়োজন ছিল ৫৯ রান

ওয়েব ডেস্ক: ওয়ান ডে ক্রিকেটে ১৫,০০০ রানের মাইলস্টোন পার করলেন বিরাট কোহলি। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট করতে নামার আগে তাঁর প্রয়োজন ছিল ৫৯ রান। ৩৭ বছরের মহাতারকা অনায়াস ভঙ্গিতে সেই রান করে ফেললেন। কিং কোহলির সামনে এখন শুধুই ভারতীয় ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকর। এই ফর্ম্যাটে তাঁর ঝুলিতে ১৮,৪২৬ রান। এই রেকর্ড কোহলি ভাঙতে পারবেন কি না তা সময়ই বলবে।

তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল। ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি এমন ব্যাটিং করতে শুরু করে, মনে হচ্ছিল রানের পাহাড় খাড়া করবে। ওপেনিং জুটিতে ১৯.২ ওভারে ১৩৫ রান তুলে ফেলেন জন ক্যাম্পবেল এবং জাস্টিন গ্রিভস।

আরও পড়ুন: কুলদীপের চার উইকেট, গ্রিভসের সেঞ্চুরি, ভারতের লক্ষ্য ২৯৬

ক্যারিবিয়ানদের রানের গতিতে ব্রেক লাগান কুলদীপ যাদব। ক্যাম্পবেলকে (৬০ বলে ৬২ রান) প্যাভিলিয়নের পথ দেখান তিনি। তবে গ্রিভস শতরান সম্পূর্ণ করেই মাঠ ছাড়েন। ১২টি বাউন্ডারির সাহায্যে ১০৮ বলে ১০১ করেন তিনি। তাঁকে এলবিডব্লু করেন কুলদীপ। অধিনায়ক শেই হোপও কুলদীপের শিকার। ভারতীয় চায়নাম্যান বোলার ১০ ওভারে ৪০ রান দিয়ে চার উইকেট নিয়েছেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News