Saturday, July 25, 2026
HomeIPL 2025ফার্স্ট বয়দের বিরুদ্ধে দলে বদল আনবে KKR?

ফার্স্ট বয়দের বিরুদ্ধে দলে বদল আনবে KKR?

ওয়েব ডেস্ক: গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) এবার বেকায়দায়। সাত ম্যাচ খেলে তিনটে জিতে সংগ্রহ ৬ পয়েন্ট। লিগ টেবিলে সপ্তম স্থানে রয়েছেন অজিঙ্ক্য রাহানেরা (Ajinkya Rahane)। এই অবস্থায় সোমবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ‘ফার্স্ট বয়’ গুজরাত টাইটান্সের (Gujarat Titans) মুখোমুখি। শুভমান গিলের (Shubman Gill) দল সাত ম্যাচের পাঁচটাই জিতেছে, নেট রান রেটে সবার আগে।

টুর্নামেন্টের এই পর্যায়ে নাইটদের এখন হার মানেই প্লে অফের দৌড় থেকে দূরে চলে যাওয়া। এই ম্যাচের আগে আবারও সেই প্রশ্ন, প্রথম একাদশে কোনও বদল হবে কি? পারফরম্যান্সের যা খতিয়ান তাতে গোটা দুই বদল করাই তো সঙ্গত। যেমন কুইন্টন ডি-ককের (Quinton de Kock) জায়গায় আফগান উইকেটকিপার-ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে (Rahmanullah Gurbaz) খেলানো যায়। লাগাতার ব্যর্থ আন্দ্রে রাসেলের জায়গায় রভম্যান পাওয়েলকে একটা সুযোগ তো দেওয়াই উচিত।

আরও পড়ুন: প্রকাশিত বিসিসিআই-এর বার্ষিক চুক্তি, ঠাঁই পেলেন রোহিত-কোহলি?

সাতটি ম্যাচের মধ্যে একটাতে বড় রান করেছেন ডি-কক। তরুণ রক্ত গুরবাজ উইকেটের পিছনে দাঁড়িয়ে সারাক্ষণ টিমকে চিয়ার করতে পারেন। ব্যাট হাতেও মন্দ নন। তাঁর একটা সুযোগ কিন্তু প্রাপ্য। গতকালই আফগান ওপেনারের নেট প্র্যাকটিসের ভিডিও পোস্ট করেছে কেকেআর। সেটা কি কোনও ইঙ্গিত?

রাসেল অলরাউন্ডার হিসেবে খেললে সমস্যা নেই। কিন্তু শুধু ব্যাটিংয়ের জন্য তাঁকে রাখা আদৌ কি ঠিক সিদ্ধান্ত? বরং পাওয়েলও ‘মাসলম্যান’, তাঁকে সুযোগ দেওয়াই উচিত। আর এক প্রশ্ন হল আজ মইন আলি খেলবেন কি না। ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় এদিন কী উইকেট বানিয়েছেন তার উপরেই নির্ভর করছে এই বিষয়টা।

দেখুন অন্য খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99