Thursday, July 16, 2026
HomeScrollহাল ফেরাতে ভরসা সৌরভ-যুবরাজে! দিল্লি ক্যাপিট্যালসে এবার কিংবদন্তি জুটি? দেখুন মেগা আপডেট
Delhi Capitals

হাল ফেরাতে ভরসা সৌরভ-যুবরাজে! দিল্লি ক্যাপিট্যালসে এবার কিংবদন্তি জুটি? দেখুন মেগা আপডেট

IPL 2027-এর আগে বিরাট সিদ্ধান্ত দিল্লি ক্যাপিট্যালসের! বদলে যাচ্ছে দলের খোলনলচে?

ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য। মাঠে ব্যাট ও বল হাতে বহু ম্যাচের ভাগ্য বদলে দেওয়া প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংকে (Yuvraj Singh) এবার দেখা যেতে পারে এক নতুন ভূমিকায়। সূত্রের খবর, আইপিএল ২০২৭ (IPL 2027) মরশুমে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কোচিং স্টাফে যোগ দিতে চলেছেন ভারতের বিশ্বকাপজয়ী এই তারকা ক্রিকেটার। শুধু তাই নয়, দেশের রাজধানীর এই আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে বড় ভূমিকায় দেখা যেতে পারে ভারতী দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও (Sourav Ganguly)।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দিল্লি ক্যাপিটালসের সহ-মালিকানাধীন জেএসডব্লিউ গ্রুপ আগামী আইপিএল চক্রে ফ্র্যাঞ্চাইজির পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পরই দলের সাপোর্ট স্টাফে বড়সড় রদবদল হতে চলেছে। সেই পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হতে পারেন যুবরাজ সিং। প্রতিবেদন অনুযায়ী, দিল্লি ক্যাপিটালসের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, যুবরাজের দলে যোগদান কার্যত নিশ্চিত। যদিও ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: ১২৬ বলে ৩০৬ রান! ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলল ‘লেডি বৈভব’! চেনেন বিহারের এই বিষ্ময় তরুণীকে?

দিল্লি ক্যাপিটালসের পরিচালনা কাঠামো অনুযায়ী, সহ-মালিক জিএমআর গ্রুপ এবং জেএসডব্লিউ গ্রুপ পর্যায়ক্রমে দু’বছর করে ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব সামলায়। ২০২৫ ও ২০২৬ মরশুমে জিএমআর গ্রুপ দায়িত্বে ছিল। ফলে ২০২৭ ও ২০২৮ মরশুমে দায়িত্ব নিতে চলেছে জেএসডব্লিউ গ্রুপ। সেই কারণেই ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে পারেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আগের জেএসডব্লিউ চক্রে তিনি দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই সময়েই হেমাঙ্গ বদানিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল।

তবে গত দুই আইপিএল মরশুমে প্রত্যাশা পূরণ করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। দলে কেএল রাহুল, মিচেল স্টার্ক, কুলদীপ যাদবের মতো তারকা ক্রিকেটার থাকা সত্ত্বেও টানা দু’বার প্লে-অফের বাইরে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে প্রধান কোচ হেমাঙ্গ বদানির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রিকেট মহলের একাংশের মতে, সৌরভ গঙ্গোপাধ্যায় যদি ফের দিল্লি ক্যাপিটালসের সাপোর্ট স্টাফের নেতৃত্বে ফেরেন, তাহলে তাঁর সঙ্গে যুবরাজ সিংয়ের জুটি দলের জন্য নতুন দিশা এনে দিতে পারে। ভারতের হয়ে দীর্ঘদিন একসঙ্গে খেলার অভিজ্ঞতা এবং তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করার দক্ষতা এই জুটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে এসএ২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কোচিংয়েই দল ফাইনালে পৌঁছেছিল। সেই সাফল্যের পর দিল্লি ক্যাপিটালসেও তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot