কলকাতা: বঙ্গে সক্রিয় বর্ষা। আষাঢ়ের প্রথম সপ্তাহে নামল বৃষ্টি (Rain Forecast)। শুক্রবার সকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ভারী বর্ষণ। দক্ষিণবঙ্গে বর্ষার প্রভাব আরও জোরদার হতে চলেছে। আগামী কয়েকদিন কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে দক্ষিণ এবং উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যজুড়ে ভারীবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সক্রিয় বর্ষা সঙ্গে অক্ষরেখার অবস্থান। যার জেরে রাজ্যজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের তীব্র বৃষ্টির লাল সর্তকতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং কোচবিহার জেলায়। দক্ষিণবঙ্গের সর্বত্র কমলা সর্তকতা জারি হাওয়া অফিসের। হাওড়া এবং হুগলি জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা (Kolkata Rain Update) দুই ২৪ পরগনা পূর্ব বর্ধমান দুই মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দিনভর বৃষ্টিতে তাপমাত্রার পারদ স্বাভাবিকের কাছাকাছি।
আরও পড়ুন:আরজিকর কাণ্ডে বিনীত গোয়েলকে সমন পাঠাল সিবিআই
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওযা দফতর জানিয়েছে, মূলত মেঘলা আকাশ থাকবে। দক্ষিণের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, শনিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে। এছাড়া বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তর চব্বিশ পরগনায়। শনিবার এবং রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।রাজ্যের ৯ জেলায় ঝড়বৃষ্টির কমলা সতর্কতা।ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে, শনি ও রবিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। ঝড়-বৃষ্টিও বাড়বে।
বৃহস্পতিবার রাত থেকে ভারী বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ।বৃষ্টির জেরে কার্শিয়াঙে ভেঙে গিয়েছে দুধিয়ায় অস্থায়ী সেতু। এদিকে নালাসন নদীতেও ক্রমশ জলস্তর বাড়ছে। এদিকে ১১০ নম্বর জাতীয় সড়কে নেমেছে ধস (Land Slide)। উত্তরবঙ্গে ভারী বর্ষণের পরিপেক্ষিতে দুর্যোগ মোকাবিলার প্রসুস্তি নিয়ে এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল পর্যালোচনা বৈঠক করেন পি ডব্লুডি দফতরের মন্ত্রী অজয় কুমার পোদ্দার।উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে পাহাড়ে ধস, নীচু এলাকায় জল জমা এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। শনি ও রবিবার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।







