Wednesday, July 15, 2026
HomeScrollজলমগ্ন বরানগরে ত্রাণ নিয়ে বিধায়ক সজল ঘোষ
Sajal Ghosh

জলমগ্ন বরানগরে ত্রাণ নিয়ে বিধায়ক সজল ঘোষ

টানা বৃষ্টিতে জলমগ্ন হরিজন বস্তি এলাকায় পায়ে হেঁটে পৌঁছে ত্রাণ বিলি করলেন বরানগরের বিধায়ক

বরানগর: সকাল থেকে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) একাধিক এলাকা। তার মধ্যে বরানগর (Baranagar) পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের হরিজন বস্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। জলমগ্ন পরিস্থিতির মধ্যেই এলাকায় পৌঁছে বাসিন্দাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দিলেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ (Sajal Ghosh)।

শুক্রবার জল জমা রাস্তায় পায়ে হেঁটে হরিজন বস্তিতে যান তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ত্রাণ বিলি করেন। বিধায়কের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ। অনেকেই জানান, দুর্যোগের সময়ে জনপ্রতিনিধিকে পাশে পেয়ে তাঁরা স্বস্তি পেয়েছেন।

আরও পড়ুন: হাসিমারায় শিশু মৃত্যুর ঘটনায় ৪ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিকে, ২১ জুলাইয়ের সমাবেশ সংক্রান্ত মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা হাই কোর্টের নোটিস পাঠানো নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সজল ঘোষ কটাক্ষের সুরে বলেন, “সমন এখন ওদের কাছে লাভ লেটার হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি জেলে যাক, এটাই সরকারের কাছে আবেদন।”

অন্যদিকে, সম্প্রতি রাজনৈতিক মহলে আলোচিত ‘ডিম থেরাপি’ প্রসঙ্গ এবং উদয়ন গুহর স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন করা হলে সজল ঘোষ বলেন, “এখন ও নিরামিষাশী হয়ে গিয়েছে, ডিম খেতে চাইছে না। সরকার নিরপেক্ষ, তাই নিরপেক্ষ জায়গা থেকে যা ব্যবস্থা করার করেছে। কিন্তু কতদিন বাঁচাবে? জেলে গেলে জেলের আসামিরাও ওকে ডিম মারবে।”

সজল ঘোষের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বর্ষার দুর্যোগে জলমগ্ন এলাকায় তাঁর ত্রাণ বিতরণ কর্মসূচিই এদিন স্থানীয় মানুষের কাছে প্রধান আলোচনার বিষয় হয়ে ওঠে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot