HomeScrollবাংলা থেকে এসটিএফের জালে ২ পাক চর
East Midnapur

বাংলা থেকে এসটিএফের জালে ২ পাক চর

দীর্ঘদিন ধরেই অভিযুক্তরা এই কাজ করছিল

ওয়েব ডেস্ক : বাংলা থেকে গ্রেফতার (Arrest) দুই পাক চর। গৌতম খাড়া ও শেখ মুসালিনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছে এসটিএফ (STF)। পশ্চিম মেদিনীপুরের (East Midnapore) পিংলা থেকে এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, গৌতম খাড়া ফোনের সিম কার্ড (Sim Card) বিক্রেতা। আর মুরসালিনকে প্রি অ্যাকটিভ সিম কার্ডের নম্বর সরবরাহ করত এই গৌতমই। অভিযোগ, এই সিমগুলি আিএসআই হ্যান্ডলারদের কাছে পৌঁছে দেওয়া হত। তা করত মুরসালিন।

আরও খবর : কাকলির অভিযোগ প্রিভিলেজ কমিটিতে পাঠাবেন স্পিকার? লোকসভায় এবার চাপে পড়বেন কল্যাণ?

তদন্তকারীরা জানতে পেরেছেন, কোনও ক্রেতা যদি নথি জমা দিতেন, তাঁদের সেই নথি নিয়েই সিম তুলত অভিযুক্তরা। গৌতম সেই সিমগুলি মুরসালিনের হাতে তুলে দিত। সূত্রের খবর, সেই নম্বর দিয়েই পাকিস্তানে খোলা হত হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট। তার সাহায্যে ভারতের অভ্যন্তরীণ খবর পাচার করা হত।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই অভিযুক্তরা এই কাজ করছিল। তবে শুক্রবার অভিযুক্তদের হাতেনাতে ধরে এসটিএফ (STF)। আপাতত তাদেরকে জেল হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। এর সঙ্গে সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তারও খোঁজ চালানো হচ্ছে। এছাড়া ভারতের কোনও গোপন তথ্য পাকিস্তানে পাচার করা হয়েছে, তা অভিযুক্তদের জেরা করে জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News