Sunday, August 16, 2026
HomeScrollমন্দির নাকি পার্টি অফিস নির্মাণ? বচসা থেকে দ্বন্দ্ব, হুলুস্থুল কাণ্ড গঙ্গারামপুরে
Dakshin Dinajpur

মন্দির নাকি পার্টি অফিস নির্মাণ? বচসা থেকে দ্বন্দ্ব, হুলুস্থুল কাণ্ড গঙ্গারামপুরে

যে জায়গাকে কেন্দ্র করে বিতর্ক, সেখানে আগে একটি মন্দির ছিল

দক্ষিণ দিনাজপুর: মন্দির নির্মাণ (Temple Building) না বিজেপির পার্টি অফিস (BJP Party Office) গড়ে তোলা হবে, তা নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল গঙ্গারামপুরে (Gangarampur)। শুক্রবার সন্ধ্যায় গঙ্গারামপুর থানার ২/১ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অফিসপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে জায়গাকে কেন্দ্র করে বিতর্ক, সেখানে আগে একটি মন্দির ছিল। অভিযোগ, পরবর্তীকালে সেই জায়গা দখল করে সেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তৈরি করা হয়। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ওই স্থানে ফের মন্দির নির্মাণের দাবি তোলে স্থানীয় বিজেপির একাংশ।

আরও পড়ুন: গ্রেফতার ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান! ইন্দ্রনীল সেন ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে কী অভিযোগ?

অভিযোগ, বিজেপির গঙ্গারামপুর শহর মণ্ডলের কনভেনার দিলীপ বিশ্বাসের নেতৃত্বে অন্য একটি গোষ্ঠী সেখানে মন্দিরের পরিবর্তে বিজেপির পার্টি অফিস নির্মাণের দাবি তোলে। এই বিষয়কে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয় বলে অভিযোগ। ঘটনায় বিজেপি কর্মী কার্তিক সরকারকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন বিজেপির জেলা সম্পাদক মুক্তি কর। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন এবং দলের কর্মীদের সঙ্গে কথা বলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k