HomeBig newsরাজ্যের আরও ৬ আইএএস অফিসারের বদলি! ভোটের আগে ‘অতি সক্রিয়’ কমিশন, অভিযোগ...
Assembly Election 2026

রাজ্যের আরও ৬ আইএএস অফিসারের বদলি! ভোটের আগে ‘অতি সক্রিয়’ কমিশন, অভিযোগ তৃণমূলের

বদলির তালিকায় রাজ্যের ২ সচিব! কোথায় পাঠানো হচ্ছে আধিকারিকদের?

কলকাতা: পশ্চিমবঙ্গের আরও ছয় আইএএস অফিসারকে (IAS Officer) সরিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে রাজ্যের অফিসারদের সরিয়ে তামিলনাড়ুতে (Tamil Nadu) ভোটের কাজে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। বৃহস্পতিবারই তাঁদের নির্দিষ্ট জেলায় যোগ দিতে বলা হয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ুতে বদলি হওয়া এই ছয় আইএএস আধিকারিক হলেন-

  • প্রীতি গোয়েল (ব্যাচ-২০১৩)
  • সিয়াদ এন (ব্যাচ-২০১৪)
  • অরবিন্দকুমার মিনা (ব্যাচ-২০১০)
  • রানি এ আয়েশা (ব্যাচ-২০০৯)
  • পি উলাগানাথন (ব্যাচ-২০০৬)
  • শামা পরভিন (ব্যাচ-২০১৩)

আরও পড়ুন: প্রতি দফায় ২৫০০ কোম্পানি বাহিনী, নজিরবিহীন পদক্ষেপ কমিশনের

উল্লেখযোগ্যভাবে, এই তালিকায় রয়েছেন রাজ্য সরকারের দুই সচিবও। পি উলাগানাথন বর্তমানে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দফতরের সচিব, পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স বিভাগের অধীন পশ্চিমবঙ্গ ইলেকট্রনিক্স টেস্টিং অ্যান্ড স্ট্যান্ডার্ড বিভাগের দায়িত্বও সামলাচ্ছেন। অন্যদিকে, শামা পরভিন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব এবং জিটিএ-র প্রিন্সিপ্যাল সচিবের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন।

এর আগে বুধবারই আরও দুই সচিব- প্রিয়ঙ্কা শিঙ্গলা এবং পি মোহনগান্ধীকে ভিন্‌রাজ্যে পাঠানো হয়। মঙ্গলবার অন্তরা আচার্য এবং পারভেজ আহমেদ সিদ্দিকিকেও ভিনরাজ্যে পাঠানোর নির্দেশ দেয় কমিশন। তারও আগে স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে ভোট পর্যবেক্ষক হিসেবে অন্যত্র পাঠানো হয়। শুধু আইএএস নয়, রাজ্যের আইপিএস আধিকারিকদের ক্ষেত্রেও একই পদক্ষেপ নিয়েছে কমিশন।

কমিশনের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে তৃণমূল। নির্বাচন কমিশনের ‘অতি সক্রিয়তা’ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) চিঠিও লিখেছেন। চিঠিতে তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারের সঙ্গে কোনওরকম আগাম আলোচনা ছাড়াই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা প্রচলিত রীতির ব্যতিক্রম।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News