Saturday, June 13, 2026
HomeScrollভোটের ঠিক আগেই আরও ৮০৯ জন ঝামেলাবাজ গ্রেফতার, জানাল...
2026 West Bengal Assembly Election

ভোটের ঠিক আগেই আরও ৮০৯ জন ঝামেলাবাজ গ্রেফতার, জানাল নির্বাচন কমিশনার

দ্বিতীয় দফার আগেই বেশ কিছু এলাকাতে অশান্তি অভিযোগ সামনে এসেছে

ওয়েবডেস্ক-  রাত পোহালেই দ্বিতীয় দফার ভোট (2026 West Bengal Assembly Election) । সুষ্ঠু নির্বাচন করাতে সক্রিয় কমিশন (Election Commission) । ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে কমিশন। অশান্তি, বিশৃঙ্খলা তৈরির জন্য যাদের পূর্ব রেকর্ড ছিল আগেই তাদের তাদের নজরে রাখার নির্দেশ দিয়েছিল কমিশন। এবার নির্বাচনের এক রাতেই ৮০৯ জনকে (Arrest 809)  গ্রেফতার করেছে পুলিশ। এমনটাই জানিয়েছে কমিশন। দ্বিতীয় দফার আগেই বেশ কিছু এলাকাতে অশান্তি অভিযোগ সামনে এসেছে।

তার মধ্যেই কমিশন সোমবার জানিয়েছে, এখনও পর্যন্ত মোট ৮০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাজ্যের সাত জেলায় ১৪২টি আসনে ভোট রয়েছে। প্রথম দফার ভোটপর্ব মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই মিটেছে। দ্বিতীয় দফাও একই রকম শান্তিপূর্ণ ভাবে মেটাতে বদ্ধপরিকর কমিশন। সোমবার সকালে গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের গাড়ির উপর হামলার অভিযোগ ওঠে। এর পরে ১২টা নাগাদ আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতেও হামলার অভিযোগ ওঠে।

আরও পড়ুন-  দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনে ভোটগ্রহণ, প্রস্তুত ৩০টি DCRC সেন্টার

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নাদনঘাটেও মারপিটের অভিযোগ সামনে আসে। রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত ১০৯৫ জন অশান্তি সৃষ্টিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এবার সোমবার রাতে আরও ৮০৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সকাল পর্যন্ত যে হিসাব পাওয়া গিয়েছিল, গ্রেফতারির নিরিখে সবচেয়ে আগে রয়েছে বর্ধমান জেলার নাম। ওই জেলায় ৪৭৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। দক্ষিণ ২৪ পরগনায় ২৪৬ পুলিশের হাতে পাকরাও হয়। নদিয়ায় গ্রেফতার করা হয়ছিল ৩২। গ্রেফতারির সংখ্যা ছিল ৩২। হুগলি, উত্তর ২৪ পরগনায় গ্রেফতার করা হয়েছিল ৪৯ জন এবং ৩১৯ জনকে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d