Thursday, February 12, 2026
HomeScrollশান্তিপুরে শীতলা মন্দিরে দুঃসাহসিক চুরি, উধাও মন্দিরের সোনা–রুপোর গয়না
Nadia

শান্তিপুরে শীতলা মন্দিরে দুঃসাহসিক চুরি, উধাও মন্দিরের সোনা–রুপোর গয়না

দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়

নদিয়া: রাতের অন্ধকারে শান্তিপুর (Shantipur) শহরের ১৭ নম্বর ওয়ার্ডের পোড়াডাঙ্গাপাড়া এলাকায় শীতলা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, প্রতিদিনের মতো সোমবার রাতেও মন্দিরের তালা লাগানো ছিল। দেবী মুক্তির গলায় থাকা সোনার টিপ, রুপোর বেলপাতার মালা-সহ একাধিক গয়না এবং প্রণামী বাক্সে থাকা টাকাপয়সা চুরি হয়ে যায় (District news)।

এলাকাবাসীর দাবি, মন্দিরের ভিতরে প্রতিদিনই পুজোর সামগ্রী নজরদারিতে রাখা হয়। একইসঙ্গে দিনে বহুবার পুলিশের গাড়ি টহল দিলেও কিভাবে এই চুরির ঘটনা ঘটল, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি বলেই জানান স্থানীয়রা। মন্দির চত্বরে সিসিটিভি ক্যামেরা থাকলেও সেখানে চুরির দৃশ্য ধরা পড়েনি বলে জানা গেছে।

আরও পড়ুন: নাগরিকত্বের দাবিতে নির্বাচন কমিশনের দফতরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করলেন মতুয়ারা

চুরির ঘটনা টের পেতেই এলাকাবাসী শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। স্থানীয়দের দাবি, দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করুক পুলিশ। শান্তিপুর থানার কর্তারা জানিয়েছেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast