Thursday, July 2, 2026
Homeবিনোদনসাংবাদিকতার নৈতিকতা নিয়ে মনস্তাত্ত্বিক সংকটের ছবি '২৯ ফেব্রুয়ারি'
সাংবাদিকতার নৈতিকতা নিয়ে মনস্তাত্ত্বিক সংকটের ছবি '২৯ ফেব্রুয়ারি'

সাংবাদিকতার নৈতিকতা নিয়ে মনস্তাত্ত্বিক সংকটের ছবি ‘২৯ ফেব্রুয়ারি’

29 February

কলকাতা: ‘২৯ ফেব্রুয়ারি’ শিরোনামে নতুন একটি বাংলা ছবির শুটিং শুরু হল কলকাতায়। এক মহিলা সাংবাদিকের ভেঙেচুরে যাওয়া মনের ভেতরকার সংকটকে তুলে ধরবে এই ছবিটি। ওই মহিলা সাংবাদিকের অন্তর জগতের সময়ের লুপ ছবিটির কাহিনী চিত্রে থাকছে বলে নবাগত পরিচালক অনির্বাণ রায় জানালেন। ছবিতে এই সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী পারমিতা দে-কে। যিনি বলিউডে বেশ কয়েকটি ওয়েব সিরিজে কাজ করেছেন। এছাড়াও অভিনেতা জয় সেনগুপ্ত এই ছবিতে একটি টিভি চ্যানেলের এডিটরের ভূমিকায় অভিনয় করবেন। ছবিতে একটি বিশেষ চরিত্রে থাকবেন মাহি রায়। ছবিতে তার চরিত্রের নামও মাহি। ছবিটি প্রযোজনা করছে ‘গুরুজ ফিল্মস ক্রিয়েশন’।
পরিচালকের কথায় টলিউডে এই প্রথম একটি সাইকো থ্রিলার টাইম লুপ সিনেমা হতে চলেছে। ছবির কাহিনী লিখেছেন পার্থ। বিরল লিপ-ডে এখানে রূপক হয়ে ওঠে এক সীমান্ত-সময়ের। যেখানে স্মৃতি-ট্রমা আর পেশাগত দায় সবকিছু মিলেমিশে তৈরি করবে নাকি অদ্ভুত এক সাইকোলজিকাল গোলক ধাঁধা। কলকাতা ছাড়াও ছবিটির শুটিং হবে পুরুলিয়ার পাহাড়ি অঞ্চলে।
এই বিরল লিপ-ডে দিনটি আসলে ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি যেন সাংবাদিকতার নৈতিকতা এবং একাকী একজন প্রতিবেদকের মানসিক ভাঙনের প্রতীকী রূপ। ছবির মূল চরিত্র রাগা অর্থাৎ পারমিতা একজন সাংবাদিক। তার জীবনে ২৯ ফেব্রুয়ারি তারিখটি বারবার ফিরে আসে এক অভিশাপের মতো। যেদিন তার চোখের সামনে একটি মর্মান্তিক দুর্ঘটনার খবর এসে পড়ে, সেদিন থেকেই রাগা আটকে পড়ে এক টাইম-লুপের গোলকধাঁধায়। কিন্তু এটি কোনো সায়েন্স ফিকশন নয়। বরং এই লুপ হলো আধুনিক সংবাদমাধ্যম থেকে সৃষ্ট মানসিক চাপ, ব্যর্থতার ভয়, ভুল সংবাদের অপরাধবোধ এবং ‘ভাইরাল’ হওয়ার নিরন্তর দৌড়ের ক্লান্তির প্রতিচ্ছবি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO