Monday, March 30, 2026
HomeScrollভুয়ো এনজিও-র আড়ালে নারী পাচারের অভিযোগ! চাঞ্চল্য নদিয়ায়
Fake NGO

ভুয়ো এনজিও-র আড়ালে নারী পাচারের অভিযোগ! চাঞ্চল্য নদিয়ায়

হাঁসখালির পাঁচ মহিলাকে গ্রেফতার করল পুলিশ

পরশুড়া : চাঞ্চল্যকর ঘটনা নদিয়ায়। ভুয়ো এনজিও-র আড়ালে নারী পাচারের (Human trafficking) অভিযোগ উঠল বেশ কয়েকজনের বিরুদ্ধে। সেই ঘটনায় নদিয়ার (Nadia) হাঁসখালির পাঁচ মহিলাকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। এই গোটা ঘটনায় বেশ উত্তাজনা ছড়ায় এলাকায়।

পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে অন্য ব্যাক্তির সঙ্গে পালিয়ে গিয়েছিলেন মশিনান গ্রামের এক গৃহবধূ। তিনি ভাগ্যফল নামে এক ব্যক্তির সঙ্গে স্বামীর ঘর ছেড়েছিলেন। কিন্তু পরে ভুল বুঝে তিনি আবার মশিনানে নিজের বাড়িতে ফিরে এসেছিলেন। অভিযোগ, এই সুযোগে ওই মহিলাকে জোর করে আবার তার প্রেমিকের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর বাড়িতে হানা দেয় ভুয়ো এনজিও (Fake NGO)-র একটি দল। সূত্রের খবর, ওই ভুয়ো এনজিও-র নাম হল ‘আলোর দিশা’।

আরও খবর : রিচার বাড়িতে শুভেন্দু! কী কী উপহার দিলেন বিশ্বজয়ী ক্রিকেটারকে?

অভিযোগ, নিজেদের ওই এনজিও (NGO)-র কর্মী বলে ওই গৃহবধূকে কার্যত জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এ নিয়ে বচসা তৈরি হলে অভিযুক্তরা জানায়, তাদের কাছে নদিয়ার জেলাশাসকের অনুমতি রয়েছে। ওই মহিলাকে তাঁদের সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে। তা না হলে মহিলার স্বামী রাজকুমার দলুইয়ের বিরুদ্ধে এফআইআর করার কথাও জানায় অভিযুক্তরা। এর পরেই এই বিষয়টি নিষ্পত্তির জন্য ওই গহবধূর স্বামীর কাছ থেকে টাকা নেওয়া হয় বলেও অভিযোগ।

এদিকে এই ঘটনার খবর পুরশুড়া পুলিশের (Police) কাছে পৌঁছলে তারা ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাদের পরিচয় যাচাই করতে চান। পুলিশের দাবি, তদন্তে নদিয়ার জেলাশাসকের থেকে প্রাপ্ত কোনো নির্দেশ বা অনুমতিই পাওয়া যায়নি ধৃতদের কাছ থেকে। তার পরেই ওই পাঁচ মহিলাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে তাদের গ্যাঁংয়ের বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি মহিলাদের ভয় দেখিয়ে ভুল বুঝিয়ে কোথায় নিয়ে যাওয়া হত, তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot