Saturday, July 18, 2026
HomeScrollরিচার বাড়িতে শুভেন্দু! কী কী উপহার দিলেন বিশ্বজয়ী ক্রিকেটারকে?
Richa Ghosh

রিচার বাড়িতে শুভেন্দু! কী কী উপহার দিলেন বিশ্বজয়ী ক্রিকেটারকে?

“ওর জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়,” রিচার সঙ্গে দেখা করে বললেন শুভেন্দু

ওয়েব ডেস্ক: প্রথম বাঙালি হিসেবে ক্রিকেট বিশ্বকাপ (ICC Women’s ODI World Cup 2025) জিতেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। সেই কারণে এর ‘সোনার মেয়ে’কে সংবর্ধনা দিয়েছে গোটা বাংলা। আর এবার শিলিগুড়িতে (Siliguri) রিচার বাড়িতে পৌঁছে গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গিয়েই তিনি রিচার হাতে তুলে দিলেন সোনার অলংকার, রুপোর মানচিত্র সহ আর্থিক পুরস্কারের চেক।

আগের রাতেই পরিবারকে নিয়ে শহরে ফিরেছিলেন রিচা। সেই খবরেই সকাল থেকেই তাঁর বাড়ির সামনে জমতে শুরু করেছিল মানুষের ভিড়। আর ঠিক সেই সময়ই বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি রিচাদের বাড়ির উদ্দেশে রওনা হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্ঠা, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম-ফুলবাড়ীর বিধায়িকা শিখা চ্যাটার্জী, মাটিগাড়া–নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মুসহ বিজেপির একাধিক শীর্ষ নেতা।

আরও পড়ুন: WPL-এ লাখপতি বাংলার তিতাস! চেনেন হুগলির এই ক্রিকেটারকে?

ক্রিকেটের আন্তর্জাতিক ব্যস্ততার মাঝেও রিচার শান্ত, সহজ-সরল উপস্থিতি যেন মুগ্ধ করে সবাইকে। তাঁকে ঘিরে মুহূর্তেই বাড়িটি পরিণত হয় অভিনন্দন সভায়। শুভেন্দু অধিকারী এদিন উপহার হিসেবে রিচার হাতে তুলে দেন সোনার অলংকার, রুপোর তৈরি ভারত মানচিত্র এবং এনজিও ‘খোলা হাওয়া’র পক্ষ থেকে ৫ লক্ষ টাকার সম্মানী চেক। রিচার মা-কে দেওয়া হয় পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট।

সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ আজ শুধু উত্তরবঙ্গের নয়, পশ্চিমবঙ্গ তথা বাঙালির গর্ব। বিশ্বকাপের মঞ্চে ওর প্রতিভা, মনের জোর আমাদের মনে গভীর ছাপ ফেলেছে। ভারতের জার্সি গায়ে চাপিয়ে রিচার এই সাফল্য এই প্রজন্ম তো বটেই, আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। ওর জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot