HomeScrollগ্যাসের আকাল, বন্ধ হচ্ছে একের পর এক রুটের অটো! বিক্ষোভে উত্তাল এলাকা
Auto Drivers Protest

গ্যাসের আকাল, বন্ধ হচ্ছে একের পর এক রুটের অটো! বিক্ষোভে উত্তাল এলাকা

রোজগার বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন অটোচালকরা

কলকাতা: মধ্যপ্রাচ্যে অশান্তির (Middle East War) আবহে হরমুজ প্রণালী বন্ধ থাকায় ভারতেও দেখা যাচ্ছে গ্যাস সংকটের (Gas Crisis) ছবিটা। বাংলাও এর বাইরে নয়। বলা বাহুল্য, এর প্রভাব পড়ছে রাজ্যের পরিবহনের উপরেও। পেট্রোল পাম্পে গ্যাস না পেয়ে বুধবার সকালে নরেন্দ্রপুর (Narendrapur) থানার অন্তর্গত মহামায়াতলা এলাকায় বিক্ষোভ (Protest) শুরু করেন অটোচালকরা (Auto Drivers)। এর জেরে কার্যত স্তব্ধ হয়ে পড়ে স্বাভাবিক যান চলাচল। অটো পরিষেবা বন্ধ করে রাস্তায় নেমে প্রতিবাদ জানান চালকেরা, যার জেরে চরম দুর্ভোগে পড়েন হাজার হাজার নিত্যযাত্রী।

অটোচালকদের দাবি, হঠাৎ করেই পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়েছে। ফলে রোজগার বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। মহামায়াতলা পেট্রোল পাম্প ঘিরে বিক্ষোভ শুরু হয়। এর সরাসরি প্রভাব পড়ে গড়িয়া–বারুইপুর ও গড়িয়া–সোনারপুর রুটে, যেখানে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় অটো পরিষেবা।

আরও পড়ুন: কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি, কী অবস্থা হবে বাংলার?

পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করে। অভিযোগ, চলন্ত অটো থেকেও যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এতে বিপাকে পড়েন বহু পরীক্ষার্থী, যারা মাঝপথে আটকে পড়েন। দীর্ঘক্ষণ রাস্তায় অপেক্ষা ও বিকল্প যানবাহনের অভাবে বেশ কয়েকজন যাত্রী অসুস্থ বোধ করেন বলেও জানা গিয়েছে।

পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে গ্যাসের মজুত নেই এবং উপর থেকে সরবরাহ না আসায় পরিষেবা চালু রাখা সম্ভব হচ্ছে না। যদিও এই ব্যাখ্যা মানতে নারাজ বিক্ষোভরত অটোচালকেরা। তাঁদের স্পষ্ট দাবি, অবিলম্বে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে হবে, নচেৎ পাম্প সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শুরু করেছে পুলিশ। তবে এখনও এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News