HomeBig newsকালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি, কী অবস্থা হবে বাংলার?
Weather Update

কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি, কী অবস্থা হবে বাংলার?

রাজ্যজুড়ে ফের কালবৈশাখীর সম্ভাবনা!

ওয়েব ডেস্ক : উইকেন্ডে ফের ঝড়-বৃষ্টির (Rain) নতুন দফার পূর্বাভাস দিল ভারতীয় আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে বৃষ্টির পরিস্থিতি জারি থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকবে। তবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার ও বৃহস্পতিবার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ে। এদিন ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি চললেও ঝড়ের তীব্রতা কিছুটা কমতে পারে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি অব্যাহত থাকবে এবং ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও খবর : গড়িয়ায় পার্লারের ভিতরে রক্তাক্ত দেহ, মহিলাকে খুন করে আত্মঘাতী যুবক

অন্যদিকে দক্ষিণবঙ্গে (South Bengal) আপাতত সকালের দিকে আবহাওয়া মনোরম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে অস্বস্তি। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড় কোনও সতর্কতা নেই। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। একইসঙ্গে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তন হবে। উইকেন্ডে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা বেশি। কলকাতা সহ বাকি জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সর্বত্র ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় এর প্রভাব বেশি পড়তে পারে। এই সময় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

কলকাতায় (Kolkata) সকালে মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে। আগামী ৪৮ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। বুধবার ও বৃহস্পতিবার আকাশ মূলত পরিষ্কার থাকবে, মাঝে আংশিক মেঘলা হতে পারে। তবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আবার ঝড়-বৃষ্টির নতুন দফা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ৩১.৯ ডিগ্রিতে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News