HomeBig newsরাস্তায় যত্রতত্র ইট-বালি-পাথর ফেলে রাখলেই জরিমানা! জানালেন অগ্নিমিত্রা
Agnimitra paul

রাস্তায় যত্রতত্র ইট-বালি-পাথর ফেলে রাখলেই জরিমানা! জানালেন অগ্নিমিত্রা

বাড়ি তৈরির নামে আর রাস্তা দখল নয়। জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করলে আগামী ১ সেপ্টেম্বর থেকে জরিমানা করা হবে বলে জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

ওয়েব ডেস্ক : বাড়ি নির্মাণের সময় রাস্তার উপর ইট, বালি, পাথর বা অন্য নির্মাণসামগ্রী ফেলে রাখার প্রবণতায় লাগাম টানতে নতুন পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে এমন অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করা হবে বলে জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। রবিবার শিলিগুড়িতে (Siliguri) এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই ঘোষণা করেন।

অগ্নিমিত্রা স্পষ্ট জানান, নির্মাণসামগ্রী রাখতে হলে তা নিজের জমির মধ্যেই রাখতে হবে। রাস্তা দখল করে কাজ করার ফলে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা তৈরি হয়, তাই এই বিষয়ে আর কোনও ছাড় দেওয়া হবে না। তাঁর কথায়, সরকারি রাস্তা ব্যক্তিগত ব্যবহারের জায়গা নয় এবং নিয়ম ভাঙলেই প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আরও খবর : দফায় দফায় বৃষ্টি কলকাতায়, আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

এদিন ফাঁকা জমি রক্ষণাবেক্ষণ নিয়েও সতর্কবার্তা দেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি বলেন, দীর্ঘদিন জমি ফেলে রাখলেও তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব মালিকের। ঝোপঝাড়, নোংরা বা জল জমে থাকলে ডেঙ্গির মতো রোগ ছড়ানোর আশঙ্কা বাড়ে, তাই এ বিষয়ে গাফিলতি বরদাস্ত করা হবে না।

বেআইনি পার্কিং ও ফুটপাত দখল নিয়েও সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন মন্ত্রী। তিনি জানান, নির্ধারিত জায়গার বাইরে গাড়ি বা বাইক রাখা হলে জরিমানার ব্যবস্থা থাকবে। পাশাপাশি হকারদেরও এমনভাবে ব্যবসা করতে হবে, যাতে পথচারীদের চলাচলে কোনও অসুবিধা না হয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News