Tuesday, July 21, 2026
HomeScrollতোলাবাজির অভিযোগে গ্রেফতার ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর তপন কুমার দে
Barrackpore

তোলাবাজির অভিযোগে গ্রেফতার ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর তপন কুমার দে

তাঁকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিতে পারে পুলিশ

[h_news]

ওযেব ডেস্ক : দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ। গ্রেফতার (Arrest) ব্যারাকপুর (Barrackpore) পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) তপন কুমার দে ওরফে ‘তোতা’। বৃহস্পতিবার তাঁকে টিটাগড় থানার পুলিশ (Police) গ্রেফতার করেছে বলেছে খবর। তাঁকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিতে পারে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, তপন কুমার দে-র বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগগুলির ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের পরই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

আরও খবর : মমতাকে ছাড়ার পুরষ্কার? পিএসি চেয়ারম্যান পদে ফিরহাদ?

এদিকে জানা যাচ্ছে, ধৃত কাউন্সিলরকে শুক্রবার ব্যারাকপুর (Barrackpore) মহকুমা আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাকে ঘিরে ব্যারাকপুরের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বলে রাখা দরকার রাজ্যে পালা বদলের পর দূর্নীতির অভিযোগে গ্রেফতার হচ্ছেন একের এক নেতা সহ কাউন্সিলররা। সম্প্রতি পুরী থেকে গ্রেফতার করা হয়েছিল কলকাতা ১০৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষকে। এবার দুর্নীতির অভিযোগ গ্রেফতার হলেন ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর তপন কুমার দে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot