Thursday, July 16, 2026
HomeScrollএবার মিস্টির দোকানে ডিম! কারণ জানলে চমকে উঠবেন
Egg

এবার মিস্টির দোকানে ডিম! কারণ জানলে চমকে উঠবেন

তবে এই ডিম কোনও নেতার উপর প্রয়োগ করার জন্য নয়, বরং......

ওয়েব ডেস্ক : নেতাদের উপর ডিম (EGG) ছুঁড়ে মারা, ডিম থেরাপি, ডিম আঘাত থেকে বাঁচতে হেলমেট। কত কিছুই দেখা যাচ্ছে রাজ্যে বিধানসভা নির্বাচনের পর থেকে। হঠাৎ করে ডিমের চাহিদা বেড়ে যাওয়ায় দামও বাড়ছে। এবার মিষ্টির দোকানেও (Sweet Shop) পাওয়া যাচ্ছে ডিম! তবে এই ডিম কোনও নেতার উপর প্রয়োগ করার জন্য নয়, বরং জামাইষষ্ঠীর (Jamai Shashthi) জন্য।

রাজ্যে পালা বদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, উদয়ন গুহ থেকে শুরু করে তৃণমূলের ছোটো বড় নেতাদের উপর ডিম থেরাপি চলছে। মাথায় ডিম ফেটে ডিমের হেলমেট হয়েছে। সাদা জামা হলুদ হয়েছে। আঁশটে গন্ধে ভরেছে।

আরও খবর : মমতাকে ছাড়ার পুরষ্কার? পিএসি চেয়ারম্যান পদে ফিরহাদ?

সামনেই জামাইষষ্ঠী। আর সেটিকে ঘিরে প্রত্যেক বছরই কিছু চমক থাকে রিষড়ার (Rishra) মিষ্টান্ন ব্যবসায়ী ফেলু মোদকের দোকানে। জামাই ঠকানো জলভরা জামাইষষ্ঠীর সন্দেশ তো আছেই। পাশাপাশি এই বারে হট আইটেম ডিম সন্দেশ। ডিমের মতই দেখতে উপরটা ভিতরে আম আর ক্ষীর দিয়ে তৈরী হলুদ কুসুম। এক ঝলকে দেখে বোঝার উপায় নেই আসল ডিম না সন্দেশের ডিম। খেতে অত্যন্ত সুস্বাদু এই ডিম সন্দেশ ইতিমধ্যেই হট কেকের মত বিক্রি হচ্ছে।

ফেলু মোদকের কর্ণধার অমিতাভ দে জানান, “কাকতালিয় ভাবে এখন ডিম চর্চায় থাকলেও ডিম সন্দেশের সঙ্গে রাজনীতির যোগ নেই। কাউকে ছুঁরে মারার জন্য এই ডিম অবশ্য কেউ নষ্ট করতে চাইবেন না।”

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot