HomeScrollমহিষাদলে শুরু বসন্ত উৎসব, ভিড় সামলাতে তৎপর প্রশাসন
Birbhum

মহিষাদলে শুরু বসন্ত উৎসব, ভিড় সামলাতে তৎপর প্রশাসন

জেলার দ্বিতীয় শান্তিনিকেতন নামে পরিচিত মহিষাদল

মহিষাদল: লক্ষাধিক ভিড় সামলাতে তৎপর প্রশাসন শিক্ষা-সংস্কৃতির পীঠস্থান হিসেবে পরিচিত মহিষাদল-এ শুরু হয়ে গেল বসন্ত উৎসব (Vasant Utsav)। মহিষাদল (Mahisadol) প্রেস কর্নার আয়োজিত এই ঐতিহ্যবাহী উৎসব এ বছর ১৭তম বর্ষে পা দিল। আজ সকাল থেকেই নাচ, গান ও কবিতার আবেশে রঙিন হয়ে উঠেছে মহিষাদল রাজবাড়ি চত্বরে অবস্থিত আম্রকুঞ্জ। উৎসবে অংশ নিতে আসা দর্শনার্থীরা এখানে শান্তিনিকেতনের (Shantiniketan) বসন্তোৎসবের আমেজ অনুভব করছেন। সেই কারণেই মহিষাদলকে অনেকেই “জেলার দ্বিতীয় শান্তিনিকেতন” বলে অভিহিত করেন।

আরও পড়ুন: দোলের দিনে খামখেয়ালি আবহাওয়া, ঘামে ভিজবে দক্ষিণবঙ্গ 

শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এই উৎসবের মূল আকর্ষণ হল মুক্ত ও বাধাহীন রঙের খেলায় অংশগ্রহণ। শিশু থেকে শুরু করে পুরুষ-মহিলা, সবাই মিলেই বসন্তের আনন্দে মেতে ওঠেন। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং দূরদূরান্ত থেকে আগত মানুষের কাছে এই বসন্ত উৎসব বহু বছর ধরেই এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্যের বার্তা বহন করে আসছে।

আয়োজকদের মতে, গত বছর দর্শনার্থীর সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়েছিল। চলতি বছরে সেই সংখ্যা দু’লক্ষের গণ্ডি পেরোতে পারে বলে অনুমান। বিপুল ভিড় সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়া হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News